সারা পশ্চিমবঙ্গে সন্ত্রাসের রাজত্ব! মন্ত্রীকেও তাড়া, অভিযোগ দিলীপের

সারা পশ্চিমবঙ্গে সন্ত্রাসের রাজত্ব চলছে। দক্ষিণ ২৪ পরগনায় জয়নগরের সভা থেকে এমনটাই অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

সারা পশ্চিমবঙ্গে সন্ত্রাসের রাজত্ব চলছে। দক্ষিণ ২৪ পরগনায় জয়নগরের সভা থেকে এমনটাই অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। একইসঙ্গে তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন একই কথা বলেন, আর মিথ্যা বলেন। সমাবেশে তিনি বলেন, সভার নাম গণতন্ত্র বাঁচাও সভা। তাঁরা পশ্চিমবঙ্গে গণতন্ত্র ফেরাতে চান বলেও দাবি করেছেন দিলীপ ঘোষ।

সারা পশ্চিমবঙ্গে সন্ত্রাসের রাজত্ব! মন্ত্রীকেও তাড়া, অভিযোগ দিলীপের

জয়নগরে তিনি বলেন, সময় কম বলে এক দিনে দুটি সভার আয়োজন করা হয়েছে। গত ছয়-সাতমাসে ৩৯ জন বিজেপি কর্মী মারা গিয়েছেন বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, রাজ্যে মিছিল মিটিং সভা করতে দেওয়া হচ্ছে না। ভয়ে গ্রাম, জেলা, রাজ্য ছাড়ছেন বিজেপি কর্মী-সমর্থকরা। বেশ কিছু জায়গায় পঞ্চায়েতের বোর্ড গঠন করতে দেওয়া হচ্ছে না। টাকার বান্ডিল নিয়ে দলীয় নেতাদের বাড়িতে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। মিছিল করলে কেস দেওয়া হচ্ছে আর গুণ্ডারা দাপিয়ে বেরালে কিছুই করছে না পুলিশ। অভিযোগ করেছেন তিনি।

সমাবেশে দিলীপ ঘোষ বলেন, তৃণমূলের মন্ত্রীকে তাড়া করছে দলীয় সমর্থকরা। কোচবিহারের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে তৃণমূল কর্মীরা তাড়া করেছেন বলে অভিযোগ করেন দিলীপ ঘোষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+