ডাকাত আর ছাটমালদের দিয়ে তৃণমূল! মমতাকে আক্রমণে আর যা বললেন দিলীপ ঘোষ
ভদ্রলোকের আর তৃণমূলে থাকতে চাইছেন না। তারা আর টিএমসিতে যাচ্ছেনও না। এদিন খড়গপুরে এমনটাই বললেন বিজেপির সাংসদ তথা দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
ভদ্রলোকের আর তৃণমূলে থাকতে চাইছেন না। তারা আর টিএমসিতে যাচ্ছেনও না। এদিন খড়গপুরে এমনটাই বললেন বিজেপির সাংসদ তথা দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি কটাক্ষ করে বলেন, যত চ্যাংড়া, ডাকাত আর ছাটমালদের দিয়েই তৃণমূল। ফের ব্যালটের যে দাবি মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তারও সমালোচনা করেন দিলীপ ঘোষ।

শুক্রবার কাঁচড়াপাড়ার সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, রাস্তার ধারে বসে যে সব বখাটে ছেলে আড্ডা মারে তাদের তিনি চাকরি দেবেন ও তাদের দিয়ে দল চালাবেন। শনিবার তার জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন খড়্গপুরে তিনি বলেন, ভদ্রলোকরা আর তৃণমূল পার্টিতে থাকতে চাইছেন না। তারা আর টিএমসিতে যাচ্ছেও না। যত চ্যাংড়া, ডাকাত, ছাটমাল তাদের দিয়ে তৃণমূল হবে। আগে যাঁরা ভদ্রলোক ছিল তারা পালিয়ে আসছে। তারা হয় রাজনীতি ছেড়ে দেবে নয়তো পার্টি ছেড়ে দেবে। দোকান তো চালাতে হবে, তাই যারা উটকো জিনিস , পাড়ায় উতপাত করে, মেয়েদের পেছনে লাগে , চুরি ডাকাতি করে, তোলাবাজি করে তারাই এখন তৃণমূলের সম্পদ, তারাই এখন তৃণমূলটা চালাবে।
রাজ্যে এখন অশুভ শক্তির নজর পড়েছে ও বিজেপি এই রাজ্যকে গুজরাট বানাতে চাইছে বলেও অভিযোগ করেন মমতা। তার জবাবে দিলীপ ঘোষ বলেন, এই রাজ্যে সবচেয়ে বড় অশুভ শক্তি তো মমতা নিজে। তার নজর যাতে কোথাও না পড়ে তার ব্যবস্থা তারা করছেন।
বিজেপির রাজ্য সভাপতি বলেন , তারা এই রাজ্যকে উন্নয়ন দিয়ে গুজরাট বানাবেন বলে ঠিক করেছেন। দেখা যাক কে কী বানাতে পারে। কিন্তু উনি যে রাজ্যকে বাংলাদেশ বানাতে চাইছেন, তা হবে না। ফের ব্যালটের যে দাবি মুখ্যমন্ত্রী করেছেন তারও সমালোচনা করেন বিজেপি নেতা। তিনি বলেন, আসল হারজিত তো মানুষের হাতে। ইভিএম বা ব্যালট জেতাতে পারে না। রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা ও চিকিৎসকদের পদত্যাগ করা নিয়েও মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন তিনি।












Click it and Unblock the Notifications