বহিরাগতদের মেরে খাটিয়ায় চড়িয়ে 'অন্যত্র' পাঠাবেন, ভোটের প্রচারে নেমে হুমকি দিলীপের
ভোটের প্রচারে গিয়ে বারবার খবরে আসছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। উত্তরবঙ্গে ভোটের প্রচারে গিয়ে ফের বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠল দিলীপের বিরুদ্ধে।
ভোটের প্রচারে গিয়ে বারবার খবরে আসছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। উত্তরবঙ্গে ভোটের প্রচারে গিয়ে ফের বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠল দিলীপের বিরুদ্ধে। বাইরে থেকে লোক এনে ভোট করাতে এলে তৃণমূল কর্মীদের খাটিয়া করে বাইরেই পাঠিয়ে দেব। ওরা আসবে আমরা তাদের হাসপাতাল পাঠাব নাকি অন্য কোথাও পাঠাব তা ঠিক করবে বিজেপি। এমনটাই বলেছেন বিজেপির রাজ্য সভাপতি।

দিলীপের উস্কানি
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে নির্বাচনী জনসভায় এসে এই ধরনের উস্কানি মূলক বক্তব্য রাখলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তৃনমূল কর্মীদের মেরে খাটিয়া করে হাসপাতাল বা অন্য কোথাও পাঠিয়ে দেবে বিজেপি রাজ্য সভাপতির এমন উস্কানিমূলক বক্তব্যকে ঘিরে কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রচারে এসে এই কথা বলার পর স্বাভাবিক ভাবেই রাজনৈতিক আলোরণ শুরু হয়েছে।

কালিয়াগঞ্জে উপনির্বাচন
আগামী ২৫ নভেম্বর কালিয়াগঞ্জ বিধানসভার উপনির্বাচন। মঙ্গলবার উপনির্বাচনের প্রচারে আসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কালিয়াগঞ্জ ত্রিধারা ক্লাবের মাঠে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে দিলীপ বাবু বলেন, কালিয়াগঞ্জ উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস বাইরে থেকে লোক আনলে আমরা আটকাতে পারবনা পুলিশও আটকাবেনা। ওরা আসবে নিজেদের ইচ্ছায় আর যাবে বিজেপির ইচ্ছায়।

মেরে হাসপাতালে পাঠানোর নিদান
বাইরে থেকে লোক আসলে তাদের যাওয়ার ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা বিজেপি করবে। কি সেই ব্যবস্থা! মেরে খাটিয়া করে হয় হাসপাতালে নয়তো অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হবে। তিনি এও বলেন, আমরা জানি কীভাবে গণতন্ত্র রক্ষা করতে হয়, কিভাবে নির্বাচন করতে হয়।












Click it and Unblock the Notifications