বিজেপির অন্দরে ঘোর দ্বন্দ্ব, বাবুল সুপ্রিয়কে ‘জবাব’ রাজ্য সভাপতি দিলীপ ঘোষের
বিজেপির অন্দরে বিতর্ক তুঙ্গে। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বনাম কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র বাকযুদ্ধ জমজমাট হয়ে উঠেছি বঙ্গ রাজনীতিতে।
বিজেপির অন্দরে বিতর্ক তুঙ্গে। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বনাম কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র বাকযুদ্ধ জমজমাট হয়ে উঠেছি বঙ্গ রাজনীতিতে। দিলীপের গুলি-মন্তব্য দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়- টুইটে এই ভাষায় দলের রাজ্য সভাপতি সমালোচনার পর পাল্টা দিলেন তিনিও। দিলীপ ঘোষ বাবুল সুপ্রিয়কে কটাক্ষ করতে ছাড়লেন না।

বাবুলকে পাল্টা দিলীপ ঘোষের
বাবুলকে একহাত নিয়ে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, যে যেমন বোঝে, সে তেমন বলে। তাই বাবুল সুপ্রিয় তাঁর কথার যেমন বুঝেছেন, তেমনই বলেছেন। আমার যা মনে হয়েছে, আমি তা বলেছি। আমাদের সরকার করেছে, সুযোগ পেলে আমরাও করব। তিনি গুলি-মন্তব্যের পর যে এতটুকু দমেননি, তা বুঝিয়ে দিলেন তাঁর কথায়।

কী বলেছিলেন বাবুল সুপ্রিয়
দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যের পর বাবুল সুপ্রিয় টুইট করে সমালোচনায় মুখর হয়েছিলেন। বিজেপি সাংসদ টুইটারে লিখেছিলেন, দিলীপ ঘোষ যা বলেছেন, তাতে বিজেপির কোনও সম্পর্ক নেই। এটা তাঁর কল্পনা প্রসূত মন্তব্য। আমাদের সরকার অর্থাৎ অসম ও উত্তর প্রদেশের বিজেপি সরকার মানুষের উপর কখনই গুলি চালায়নি। খুবই দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

দিলীপের বিতর্কিত মন্তব্য
নদিয়ার সভায় দিলীপ ঘোষ বলেছিলেন, যাঁরা আগুনি লাগাচ্ছে, সম্পত্তি নষ্ট করছে, তাদের কি বাপের সম্পত্তি এটা। এটা আমার-আপনার সম্পত্তি। অসম-উত্তরপ্রদেশে আমাদের সরকার এই বিক্ষোভকারীদের কুকুরের মতো গুলি চালিয়েছে। আমরাও সুযোগ পেলে গুলি করে মারব সরকারি সম্পত্তি ধ্বংসকারীদের।












Click it and Unblock the Notifications