Dilip Ghosh:মন্তেশ্বরের পর কালনাগেট, ফের দিলীপের কনভয়ে হামলা, আহত ২ নিরাপত্তাপরক্ষী

ফের আক্রান্ত দিলীপ ঘোষ। এবার ঘটনাস্থল বর্ধমানের কালনাগেট। এবার তাঁর নিরাপত্তায় থাকা এসকর্ট গাড়িতে ভাঙচুর করা হয়েছে। পাথর এবং ইট ছুড়ে ভাঙচুর করা হয়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আহত হয়েছেন। একজনের মাথা ফেটে গিয়েছে। তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই হামলার ঘটনার কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি প্রার্থী। তিনি অভিযোগ করেছেন সব দেখেও চুপ করে আছেন কমিশন। এর আগে মন্তেশ্বরের ঘটনা নিয়ে রাজ্য পুলিশকে নিশানা করেছিলেন বিজেপি প্রার্থী। তিনি অভিযোগ করেছিলেন রাজ্য পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েছ।

Dilip Ghosh

দিলীপ ঘোষ অভিযোগ করেছেন কালনাগেটের একটি বুথে ভোট দিতে দেওয়া হচ্ছিল না। বিজেপি এজেন্টকে বের করে দেওয়া হয়েছিল। খবর পেয়ে সেখানে গিয়েছিলেন তিনি। তখনই তার উপরে হামলা চালানো হয় বলে অভিযোগ। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। পুলিশ ওদের সঙ্গেই রয়েছে বলে দাবি করেছেন তিনি। সেখান থেকে েবরনোর সময় দিলীপ ঘোষের এসকর্ট গাডিতে পাথর ছুডে হামলা চালানো হয় বলে অভিযোগ। গুঁড়িয়ে গিয়েছে গাড়ির কাচ। পাথরের আঘাতে আহত হয়েছেন ২ জওয়ান। এক জনের মাথা ফেটে গিয়েছে।

কালনা গেটের ২০৪ নম্বর বুথের ঘটনা এটি। দিলীপ ঘোষ সেখানে পৌঁছতেই তীব্র অশান্তি শুরু হয়ে যায়। তাঁর গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয় বলে অভিযোগ। এর আগে মন্তেশ্বেও একই ভাবে দিলীপ ঘোষের কনভয়ে হামলা চালানো হয়েছিল। সেখানেও কনভয়ের একটি গাড়িতে ভাঙচুর করা হয়েছিল। দিলীপ ঘোষের গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখানো হয়। তারপরে আবার কালনা গেটে একই ঘটনা ঘটেছে।

এবার কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এমনকী কমিশনও চুপ করে রয়েছেন বলে অভিযোগ। স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা অভিযোগ করেছেন দিলীপ ঘোষের দেহরক্ষী এবং নিরাপত্তারক্ষীরা সেখানে গিয়ে এলোপাথারি লাঠিচার্জ করে। ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা একাধিক ব্যক্তি আহত হয়েছেন।

দিলীপ ঘোষের উপর হামলার ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ অভিযোগ করেছেন কেউ পরিকল্পনা করে বিজেপি প্রার্থীর গায়ে হাত দেননি। তিিন উস্কানি দিয়েছেন। একের পর এক উস্কানি মূলক কথা বলেছেন বিজেপি প্রার্থী তার প্রতিক্রিয়া সামনে আসছে। পুলিশকে ফেলে মারার হুঁশিয়ারি দিয়েছিলেন দিলীপ। এমনকী ভোটের দিন সকালেও হুঙ্কার দিয়ে বলেছিলেন এবার গুণ্ডামি করলে পাকাপাকি ভাবে জেলে ঢোকাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+