মমতার রাজ্যে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে 'বিশেষ' সম্প্রদায়কে! গুরুতর অভিযোগ দিলীপের
করোনার লকডাউন ৪০ দিন থেকে বেড়ে ৫৪ দিন হয়ে গিয়েছে। এতদিন পর কেন্দ্রীয় সরকার স্পেশ্যাল ট্রেন চালিয়ে পরিযায়ী শ্রমিক ও ভিনরাজ্যে আটকে পড়া মানুষজনদের আনার বন্দোবস্ত করেছে।
করোনার লকডাউন ৪০ দিন থেকে বেড়ে ৫৪ দিন হয়ে গিয়েছে। এতদিন পর কেন্দ্রীয় সরকার স্পেশ্যাল ট্রেন চালিয়ে পরিযায়ী শ্রমিক ও ভিনরাজ্যে আটকে পড়া মানুষজনদের আনার বন্দোবস্ত করেছে। কিন্তু রাজ্যের কোনও হেলদোল নেই। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, এখন পর্যন্ত রাজ্য শুধু কেরল ও আজমেঢ় থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে।

রাজ্য শুধু বিশেষ এক সম্প্রদায়ের মানুষকে সুবিধা দিচ্ছে
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, রাজ্য শুধু বিশেষ এক সম্প্রদায়ের মানুষকে সুবিধা দিচ্ছে। ভিনরাজ্য থেকে তাঁদেরই ফিরিয়ে আনার ব্যবস্থা করছে্। কিন্তু আরও যে সমস্ত রাজ্যে অনেক বেশি মানুষ আটকে রয়েছেন, তাঁদের জন্য রাজ্য কোনও তৎপরতা দেখাচ্ছে না।

শাসক-বিরোধী দ্বন্দ্ব চরমে
আজ দীর্ঘদিন ভিনরাজ্যে মানুষ আটকে আছে। খাবার জুটছে না। তাই তাঁরা রাস্তায় বেরিয়ে পড়ছেন। সেই সমস্ত রাজ্যের সরকার বলছে, পরিযায়ী শ্রমিক ও অন্যান্যদের নিয়ে যাক, আমরা অনুমতি দিয়ে দেব। কিন্তু বাংলার সরকারের কোনও ভ্রূক্ষেপ নেই। ভিনরাজ্য থেকে বাংলর মানুষকে ফিরিয়ে আনা নিয়ে শাসক-বিরোধী দ্বন্দ্ব চরমে উঠল।

কেরল আর আজমেঢ় থেকে ফিরিয়ে আনা হচ্ছে
তার থেকেও বড় কথা করোনা লকডাউনের আবহেও যাত্রীদের বাড়ি ফেরানো নিয়েও বিতর্কে সাম্প্রদায়িক রং লেগে গেল। দিলীপ ঘোষ রাজ্যের সরকারের বিরুদ্ধে বিশেষ সম্প্রদায়কে সুবিধা দেওয়ার কথা বললেন। তিনি বলেন, কেরল আর আজমেঢ় থেকে ফিরিয়ে আনা হচ্ছে আটকে পড়াদের। অন্য রাজ্য ব্রাত্য।












Click it and Unblock the Notifications