এগিয়ে বাংলাকে স্বীকৃতি! মুখ্যসচিবকে পাঠানো কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের চিঠি নিয়ে কটাক্ষ দিলীপের
রাজ্য সরকারের এগিয়ে বাংলা বিজ্ঞাপনকে স্বীকৃতি দিয়েছে কেন্দ্র। করোনা মোকাবিলায় মুখ্যসচিবকে পাঠানো কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের চিঠি প্রসঙ্গে এমনটাই কটাক্ষ করেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।
রাজ্য সরকারের এগিয়ে বাংলা বিজ্ঞাপনকে স্বীকৃতি দিয়েছে কেন্দ্র। করোনা মোকাবিলায় মুখ্যসচিবকে পাঠানো কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের চিঠি প্রসঙ্গে এমনটাই কটাক্ষ করেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। প্রসঙ্গত এখনও পর্যন্ত যা পরিসংখ্যান, তাতে করোনায় মৃত্যুতে দেশে রাজ্যের স্থান সব থেকে আগে।

রাজ্য এখন শ্রমিক রপ্তানির হাব
দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেছেন, আগে সারা দেশে পশ্চিমবঙ্গ ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস অফিসার রপ্তানি করত। কিন্তু এখন তারা শ্রমিক রপ্তানি করে। রাজ্য এখন শ্রমিক রপ্তানির হাবে পরিণত হয়েছে বলে কটাক্ষ করেন দিলীপ ঘোষ।

পরিযায়ী শ্রমিকদের নিয়ে কতগুলো চিঠি কেন্দ্রকে, প্রশ্ন দিলীপের
পরিযায়ী শ্রমিকদের নিয়ে এতদিন চুপ করে ছিলেন কেন তৃণমূল নেতারা। প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। এব্যাপারে কেন্দ্রকে কতবার চিঠি দিয়েছে রাজ্য, প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, পরিযায়ী শ্রমিকদের এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁঠে দিতে অন্তত ছয়মাস সময় লাগে। তাঁর যুক্তি শাসকদল যদি ক্লাবের পিছনে টাকা খরচ করতে পারে, তাহলে শ্রমিকদের পিছনে খরচ করবে না কেন, প্রশ্ন তুলেছেন তিনি।

কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ গ্রহণ করেনি রাজ্য
দিলীপ ঘোষের আরও অভিযোগ, রাজ্য সরকার কেন্দ্রের স্বাস্থ্যবিমা এবং কৃষক সম্মাননিধির সুযোগ গ্রহণ করেনি। যদি তা গ্রহণ করত তাহলে এই মুহুর্তে রাজ্যের হাতে কয়েক হাজার কোটি টাকা থাকত বলেও দাবি করেছেন তিনি।

রাজ্যে শুধু কাজ করছে 'দিদিকে বলো' হেল্পলাইন
পরিযায়ী শ্রমিকদের ফেরাতে হেল্প লাইনের পাশাপাশি নোডাল অফিসারের কথা জানিয়েছে রাজ্য সরকার। কিন্তু দিলীপ ঘোষের অভিযোগ হেল্পলাইনে ফোন ধরার কেউ নেইষ নোডাল অফিসারও ফোন ধরছেন না। দিলীপ ঘোষের অভিযোগ রাজ্যে শুধু চালু রয়েছে দিদিকে বলো হেল্পলাইন।












Click it and Unblock the Notifications