'কাশ্মীর ঠান্ডা করে দিয়েছি কোথায় যাদবপুর?', বিজেপির NIA তদন্তের দাবির মাঝেই বিতর্কিত মন্তব্য দিলীপের

যাদবপুর বিশ্ববিদ্যালের ঘটনার এনআইএ তদন্তের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে বিজেপি। হাইকোর্টে আবেদন জানিয়েছে বিজেপি। এরই মাঝে আবার বিজেপি নেতা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কাশ্মীরের সঙ্গে তুলনা করে একের পর এক বিতর্কিত মন্তব্য করেছেন।

তিনি বলেছেন কাশ্মীর যখন ঠান্ডা করে দিতে পেরেছি তখন যাদবপুর কোথায় যেখানে এরকম সন্ত্রাসবাদী শক্তি মাতাচারা দিয়েছে সেখানে বুট দিয়ে থেঁতলে দিয়েিছ। জেএনইউতে যারা আজাদি আজাদি করত সবাইকে আজাদ করে দেওয়া হয়েছে। সেখানে আর লেনিন, মাও সেতুংয়ের মূর্তি নেই স্বামী বিবেকানন্দের মূর্তি দাঁড়িয়ে রয়েছে। যাদবপুরেও সেটা হবে সরকার বদল হলেই।

Dilip Ghosh

তিনি বলেছেন, 'কাশ্মীর যখন ঠান্ডা করে দিতে পেরেছি তখন যাদবপুর কোথায় যেখানে এরকম সন্ত্রাসবাদী শক্তি মাতাচারা দিয়েছে সেখানে বুট দিয়ে থেঁতলে দিয়েিছ। জেএনইউতে যারা আজাদি আজাদি করত সবাইকে আজাদ করে দেওয়া হয়েছে। সেখানে আর লেনিন, মাও সেতুংয়ের মূর্তি নেই স্বামী বিবেকানন্দের মূর্তি দাঁড়িয়ে রয়েছে। যাদবপুরেও সেটা হবে সরকার বদল হলেই।'

এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে এনআইএ তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। এর আগে ছাত্র মৃত্যুর ঘটনার তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। এবার একেবারে দেশদ্রোহী কার্যকলাপের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। আদালতে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যাদূবপুর বিশ্ববিদ্যালয়ে আজাদি স্লোগান দেওয়া হয়। হয় মাওবাদী কার্যকলাপও।

বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ি হাইকোর্টে এনআইএ তদন্তের দাবি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছে। কয়েকদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন রাজ্যের বিরকোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁকে উদ্দেশ্য করে মাওবাদী স্লোগান দেওয়া হয়েছে বলে অভিযোগ। এমনকী শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা চালানোর অভিযোগও ওঠে।

পরের দিন রাজ্যের বিরোধী দলনেতা সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছিলেন যে তাঁকে হত্যার চক্রান্ত করা হয়েছিল যাদবপুরে। বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটে নকশালপন্থী ছাত্ররা শুভেন্দু অধিকারীর গাড়ি লক্ষ্য করে কালো পতাকা দেখায় বলে অভিযোগ। তারপরে যাদবপুর থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছিলেন তিনি। সূত্রের খবর বিজেপি নেতার করা জনস্বার্থ মামলার শুনানি আগামীকাল প্রধান বিচারপতি িটএস শিবজ্ঞানমের বেঞ্চে হবে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+