মুকুলকে তৃণমূলের দিকে ঠেলে দেওয়া হচ্ছে! বিধানসভায় পদ-বিতর্কে জল্পনা তুঙ্গে
মুকুলকে তৃণমূলের দিকে ঠেলে দিচ্ছেন দিলীপ গোষ্ঠীর নেতারা! বিধানসভায় পদ-বিতর্কে জল্পনা
মুকুল রায়কে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু তাঁকে ওই পদে চান না দিলীপ ঘোষ গোষ্ঠীর নেতারা। তাঁরা ইতিমধ্যেই মুকুলের পদপ্রাপ্তি ঠেকাতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সুপারিশ করে বসে আছেন। এই পরিস্থিতি মুকুল রায়কে আরও তৃণমূলের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

মুকুল-গোষ্ঠীর সঙ্গে দিলীপ গোষ্ঠীর কাজিয়ায় জল্পনা
বিজেপিতে দিলীপ ঘোষের সঙ্গে মুকুলের রায়ের দ্বন্দ্ব তাঁর যোগদান পর্ব থেকেই শুরু হয়ে গিয়েছিল। উভয়কে কেন্দ্র করে তৈরি হয়েছিল আদি-নব্য নেতৃত্বের লড়াই। মুকুল রায় আসার পর বিজেপিতে জোয়ার এসেছিল। সেই জোয়ারে যাঁরা এসেছিলেন, তাঁরা মুকুল-গোষ্ঠীর আর আদিরা বেশিরভাগই দিলীপের সঙ্গে ছিলেন।

বিজেপিকে ভাঙনের মুখে দাঁড় করাতে পারে সেই দ্বন্দ্ব
বিজেপিতে বারবার মুকুল বনাম দিলীপ দ্বন্দ্ব চরমে উঠেছে। তা সামাল দিতে হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বকে। অমিত শাহ দূত পাঠিয়ে মুকুল রায়কে সক্রিয় করেছেন বহুবার। একুশের বিধানসভা নির্বাচনে হারের পর যেভাবে দ্বন্দ্ব প্রকট হয়েছে, তা বঙ্গ বিজেপিকে ভাঙনের মুখে দাঁড় করাতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

মুকুলের তির্যক কটাক্ষের পাল্টা দিয়েছেন দিলীপ ঘোষ
রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, সম্প্রতি মুকুল রায় ও পুত্র শুভ্রাংশু রায়ের তৃণমূলে যোগদানের জল্পনা ফের মাথাচাড়া দিয়েছে। এরই মধ্যে হাসপাতালে ভর্তি মুকুল-জায়া কৃষ্ণা রায়কে দেখতে যাওয়া নিয়ে দিলীপ ঘোষের সঙ্গে কাজিয়া হয়েছে। মুকুলের তির্যক কটাক্ষের পাল্টা দিয়েছেন দিলীপ ঘোষ। তারপর জল্পনার পারদ আরও চড়েছে।

মুকুলকে পিএসি চেয়ারম্যান করা হলে দলের কাছে ভুল বার্তা
এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বিজেপি চাইছে মুকুল রায় বিধানসভার একটা বড় পদ দিয়ে বিজেপিতে আটকে রাখতে। কিন্তু তাতে বেঁকে বসেছেন বঙ্গ বিজেপির দিলীপ গোষ্ঠীর নেতারা। তাঁরা কেন্দ্রের কাছে সুপারিশ করেছেন, মুকুল রায়কে গুরুত্বের পদ না দিতে। মুকুলকে পিএসি চেয়ারম্যান করা হলে দলের কাছে ভুল বার্তা যাবে।

মুকুলকে তৃণমূলের দিকে ঠেলে দিচ্ছেন দিলীপ গোষ্ঠীর নেতারা
একুশের ভোট-যুদ্ধ বিজেপির হারের পর মুকুল-দিলীপের ঠান্ডা লড়াই প্রকাশ্যে চলে এসেছে। তাঁদের অন্তর্কলহের জেরে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে মুকুল রায়কে বসানো নিয়ে জোর বিতর্ক বেঁধেছে। মুকুলের মনোনয়নে আপত্তি তুলে দিয়েছেন দিলীপ-ঘনিষ্ঠ নেতারা। এর ফলে রাজনৈতিক মহলে জল্পনা, মুকুলকে তৃণমূলের দিকে ঠেলে দিচ্ছেন তাঁরা।

মুকুলের সঙ্গে তৃণমূলের যোগাযোগের প্রভাব পড়ছে পিএসি কমিটিতে?
রাজনৈতিক মহল মনে করছে, মুকুল রায়ের সঙ্গে তৃণমূলের সাম্প্রতিকর যোগাযোগের প্রভাব পড়তে চলেছে পাবলিক অ্যাকাউন্ট কমিটিতে। দিলীপ ঘোষের হাসপাতালে তাঁর স্ত্রীকে দেখতে আসা নিয়ে মুকুল রায় তির্যক মন্তব্য করেন। তাঁকে বা শুভ্রাংশুকে না জানিয়েই আসেন দিলীপ ঘোষ। তিনি এ ব্যাপারে কিছুই জানেন না বলে মন্তব্য করেন। এরপর মুকুল রায়ের স্ত্রীকে দেখতে যাওয়া নিয়ে দিলীপ ঘোষ বলেন, হাসপাতালে কাউকে দেখতে গেলে জানিয়ে যেতে হয় নাকি!












Click it and Unblock the Notifications