শোভনকে মেয়র পদপ্রার্থী চায় বঙ্গ বিজেপি! পোস্টার বিতর্কে অবস্থান স্পষ্ট করলেন দিলীপ

শোভনকে মেয়র পদপ্রার্থী চায় বিজেপি! পোস্টার বিতর্কে অবস্থান স্পষ্ট করলেন দিলীপ

শোভন চট্টোপাধ্যায়কে কলকাতার মেয়র পদপ্রার্থী করার দাবিতে পোস্টারে পোস্টারে ছয়লাপ করা হয়েছে শহর। কিন্তু এই পোস্টার নিয়ে বঙ্গ বিজেপির অবস্থান কী? বিতর্ককে বাড়তে না দিয়েই খোলসা করলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি কার্যত জল ঢেলে দিলেন এই পোস্টার-প্রস্তাব নিয়ে। তাঁর কথায় সাফ বিজেপির ভবিষ্যৎ-পরিকল্পনা।

অবস্থান স্পষ্ট করলেন দিলীপ ঘোষ

অবস্থান স্পষ্ট করলেন দিলীপ ঘোষ

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়ে দেন, আসন্ন পুরভোটে বিজেপি কাউকে মুখ করে লড়াই করছে না। ওই পোস্টারের পিছনে বিজেপির কোনও ভূমিকা নেই। বিজেপির তরফে ওই পোস্টার দেওয়া হয়নি। ফলে বিজেপির দায়ও নেই পোস্টার নিয়ে। কলকাতা পুরভোটের মুখ বলুন বা মেয়র পদপ্রার্থী- কাউকে এমন ভেবে বিজেপি ভোট-ময়দানে নামছে না।

শোভনের মেয়র পদপ্রার্থী প্রসঙ্গ

শোভনের মেয়র পদপ্রার্থী প্রসঙ্গ

তাঁর সাফ কথা বিজেপি কাউকে মুখ করে ভোটে নামে না। জেতার পর নেতা ঠিক করে দল। শোভনকে মেয়র পদপ্রার্থী করা হচ্ছে, এমন কথা অন্তত আমার জানা নেই। এসব আমি দেখলাম সংবাদমাধ্যম আর সোশ্যালসাইটে। এইসব পার্টির পক্ষ থেকে করা হয়নি। তবে তিনি বলেন শোভনদা এলে তো ভালোই হত।

শোভনদা যদি আসতেন তৃণমূলে!

শোভনদা যদি আসতেন তৃণমূলে!

শোভনদার প্রসঙ্গে টেনে তিনি বলেন, শোভনদা যদি আসতেন তৃণমূল বিপাকে তো পড়তই, ফিরহাদ হাকিমকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া যেত। কিন্তু শোভনদা যে কোনও কারমেই হোক নিজেকে গুটিয়ে রেখেছেন। তা নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। ওনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার।

‘ফিরে আসুন, শোভনদা’

‘ফিরে আসুন, শোভনদা’

শোভনের সমর্থনে পোস্টারে পোস্টারে ছয়লাপ হয়ে যায় কলকাতা। সব পোস্টারেই এক কথা- ‘ফিরে আসুন, শোভনদা'। পোস্টারে লেখা হয়েছে- কলকাতা পুরভোটে শোভনকে বিজেপির মেয়র পদপ্রার্থী করা হোক। দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় পড়েছে শোভনের সমর্থনে পোস্টার।

পোস্টার কার বিতর্ক

পোস্টার কার বিতর্ক

এই পোস্টারে আবেদন- কলকাতা পুরসভায় স্বমহিমায় ফিরুন শোভনদা। সেই হোর্ডিংয়ে রয়েছে শোভন চট্টোপাধ্যায়ের ছবি, রয়েছে বিজেপির প্রতীক পদ্মফুলের ছবিও। আর নিচে লেখা- প্রচারে কলকাতার নাগরিকবৃন্দ। কোনও বিজেপি নেতা বা বিজেপির কমিটির নাম দেওয়া নেই সেখানে। বিজেপি এবার স্পষ্ট করল, পোস্টার কার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+