গণতান্তিক দেশে গণতান্ত্রিক পদ্ধতি চাই! আগে পুরভোটের দাবিতে যুক্তি দিলীপের

গণতান্তিক দেশে গণতান্ত্রিক পদ্ধতি চাই! আগে পুরভোটের দাবিতে যুক্তি দিলীপের

আগে পুরসভার ভোট হোক। কেননা পুরসভার থেকেই সাধারণ মানুষ রোজকার জীবনের প্রয়োজনীয় সব পরিষেবা পেয়ে থাকেন। এদিন এমনটাই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তৃণমূলের তরফে দ্রুত বিধানসভার উপনির্বাচনের দাবি করা হয়েছে। সেই পরিস্থিতিতে বিজেপি নেতা তথাগত রায় বলেছিলেন জগদ্ধাত্রী পুজোর পরে হবে উপনির্বাচন। তারপরেই বিজেপির রাজ্য সভাপতির এই মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ।

হয়রান হচ্ছেন সাধারণ মানুষ

হয়রান হচ্ছেন সাধারণ মানুষ

তৃণমূলের বিধানসভা উপনির্বাচনের দাবি প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, রাজ্যের পুরসভাগুলির মেয়াদ শেষ হয়ে গিয়েছেন ২ থেকে ৩ বছর। সেগুলিতে প্রশাসক নিয়োগ করে কাজ চালানো হচ্ছে। প্রতিনিধি না থাকায় হয়রান হচ্ছেন সাধারণ মানুষ। সার্টিফিটের পাচ্ছেন না। ঘুরে বেড়িয়েও পরিষেবা থেকে বঞ্চিত হতে হচ্ছে তাদের। পাড়ার ড্রেন বন্ধ হয়ে আছে, মোঠ ডোবায় পরিণত হয়েছে। দিলীপ ঘোষের প্রশ্ন, এই বিষয়গুলি সাংসদ-বিধায়ক দেখবেন, নাকি পুরসভা। সেই কারণে আগে পুরসভা আর কর্পোরেশনের ভোটগ্রহণ করা জরুরি বলে মন্তব্য করেন তিনি।

গণতন্ত্র ক্ষতবিক্ষত

গণতন্ত্র ক্ষতবিক্ষত

বিজেপির রাজ্য সভাপতি বলেন, মানুষ প্রতিনিধি নির্বাচন করতে চাইছেন, কিন্তু মানুষকে অগ্রাধিকার পর্যন্ত দেওয়া হচ্ছে না। চোর-ডাকাত বসিয়ে লুটপাট করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। বিধানসভার উপনির্বাচনের দাবিকে কটাক্ষ করতে গিয়ে তিনি বলেছেন, লোকের প্রাণকে বাজি রেখে যাঁরা উপনির্বাচন চাইছেন, তাঁরাই গত বিধানসভা নির্বাচনের সময় বলেছিলেন, করোনা নিয়ে আসা হচ্ছে বাইরের রাজ্য থেকে।

প্রথমে ভোট হোক পুরসভায়

প্রথমে ভোট হোক পুরসভায়

তৃণমূলের তরফে সংসদীয় প্রতিনিধি দল দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে গিয়ে সাত কেন্দ্রের করোনা পরিস্থিতির রিপোর্ট জমা দিয়ে কেন্দ্রগুলিতে দ্রুত নির্বাচনের দাবি করেছেন। তারপরেই অবশ্য ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায় বলেছেন, বিধানসভার আসনগুলির উপনির্বাচন জগদ্ধাত্রী পুজোর পরে হবে বলেই মনে করেন তিনি। বিজেপির তরফেও রাজ্যে এখন কেন উপনির্বাচন সম্ভব নয় সেই সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে। সেই পরিস্থিতিতে দাঁড়িতে এদিন দিলীপ ঘোষ বলেন, কোন পুরসভায় দুবছর, কোনও পুরসভায় তিন বছর ভোট বাকি পড়ে রয়েছে, এই অধিকার ওনাদের কে দিয়েছে। মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করার সাহস ওনারা কোথা থেকে পাচ্ছেন, প্রশ্ন করেন বিজেপির রাজ্য সভাপতি। গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পদ্ধতিকেই ভোট হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। অর্থাৎ প্রথমে ভোট হওয়া উচিত পুরসভাগুলির।

পাল্টা কটাক্ষ তৃণমূলের

পাল্টা কটাক্ষ তৃণমূলের

যদিও দিলীপ ঘোষের দাবি ও যুক্তিকে কটাক্ষ করতে দেখা গিয়েছে প্রবীণ তৃণমূল নেতা তথা রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে। তিনি বলেছেন, যে ব্যক্তি পুরসভা আর মুখ্যমন্ত্রীর বিধায়ক নির্বাচনের গুরুত্ব বোঝেন না, সেরকম নির্বোধের কথার জবাব তিনি দেবেন না।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+