রাজ্যের সব থেকে 'অনুপযুক্ত' মন্ত্রীর নাম জানালেন দিলীপ, দিলেন 'চূড়ান্ত' হুঁশিয়ারি
রাজ্যের সব থেকে 'অনুপযুক্ত' মন্ত্রীর নাম জানালেন দিলীপ, দিলেন 'চূড়ান্ত' হুঁশিয়ারি
উত্তরবঙ্গই হোক কিংবা দক্ষিণবঙ্গ, সর্বত্রই রেশনে লুট চলছে। অভিযোগ দিলীপ ঘোষের। মানুষের কাছে কেন্দ্রের বরাদ্দ করা চাল পৌঁছচ্ছে না বলেও অভিযোগ করেছেন তিনি। প্রসঙ্গত এর আগে রাজ্যপাল জগদীপ ধনকরও রেশন বন্টনে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন।

রেশনে নিয়ে রাজ্যপালের অভিযোগ
বিভিন্ন জায়গা থেকে অভিযোগ এসেছে তৃণমূলের জন প্রতিনিধিরা রেশন ডিলারদের থেকে মাল তুলে নিয়ে যাচ্ছেন। দিন কয়েক আগে টুইটে রাজ্যপাল সেই অভিযোগ তুলে ধরেন। তাঁর অভিযোগ রেশনে কেলেঙ্কারি বড় হচ্ছে। রেশনের জিনিস রাজনৈতিক হাইজ্যাক অপরাধ বলেও মন্তব্য করেন রাজ্যপাল।

রেশন নিয়ে অভিযোগ কৈলাসের
টুইটে কৈলাসের অভিযোগ পশ্চিমবঙ্গে গরিবরা খেতে পাচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে শুধু রাজনীতি করছেন বলে অভিযোগ করেছিলেন কৈলাস।

জ্যোতিপ্রিয়র বিরুদ্ধে বিস্ফোরক শান্তনু ঠাকুর
রেশন দুর্নীতি নিয়ে বিস্ফোরক বনগাঁর বিজেপি সাংসদ। সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দীর্ঘদিনের অভ্যাস চাল, ডাল মেরে দিয়ে নিজের পকেট ভরানো। খুব কাছের থেকে তিনি ওই ব্যক্তিকে চেনেন বলে জানিয়েছেন শান্তনু। মানুষের কাছে চাল ডাল না পৌঁছনোর জবাব খাদ্যমন্ত্রীকেই দিতে হবে বলে মন্তব্য করেন তিনি। রাজ্যের মানুষদের মাথা পিছু ৫ কেজি করে চাল এসেছে। সেই চাল গেল কোথায় প্রশ্ন করেছেন তিনি। জ্যোতিপ্রিয় মল্লিকের কাছেই এর জবাব দাবি করেন তিনি।

রেশন নিয়ে দিলীপ ঘোষের অভিযোগ
দিলীপ ঘোষের অভিযোগ উত্তরবঙ্গের কলাইকুণ্ডাই হোক কিংবা দক্ষিণবঙ্গের বজবজ কেন্দ্রের পাঠানো চাল লুট করা হচ্ছে। আর রেশনের চাল নিয়ে তৃণমূলের নেতারা নিজেদের লোকেদের দিচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি।

দিলীপ ঘোষের হুঁশিয়ারি
দিলীপ ঘোষ এদিন বলেন, রাজ্যের সব থেকে অনুপযুক্ত মন্ত্রী হলে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি যেন রাস্তায় না বেরোন, হুঁশিয়ারি দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।












Click it and Unblock the Notifications