সীমান্তে ধর্ষণের অভিযোগে দিলীপের মত, 'কাশ্মীরে সেনার বিরুদ্ধে এমন ভুয়ো অভিযোগ ওঠে'
সীমান্ত এলাকায় রাতের অন্ধকারে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে বিএসএফের দুই জওয়ানের বিরুদ্ধে। বাগদা সীমান্তের জিতপুর এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। এরপরেই বিএসএফের তরফে স্থানীয় বাগদা থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করেন ওই নি
বিএসএফের দুই জওয়ানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। সীমান্ত এলাকায় রাতের অন্ধকারে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে বিএসএফের দুই জওয়ানের বিরুদ্ধে। বাগদা সীমান্তের জিতপুর এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। এরপরেই বিএসএফের তরফে স্থানীয় বাগদা থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করেন ওই নির্যাতিতা তরুণী।
আর সেই অভিযোগের ভিত্তিতে বিএসএফের দুই জওয়ানকে গ্রেফতার করা হয়। আর এই ঘটনা ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। সর্বস্তরে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হচ্ছে।

সেনার বিরুদ্ধে এমন ভুয়ো অভিযোগ ওঠে
আর এই বিতর্কের মধ্যেই মুখ খুললেন দিলীপ ঘোষ। ধর্ষণের প্রসঙ্গে কার্যত বিস্ফোরক দাবি তাঁর। যদিও বিষয়টি প্রমাণ সাপেক্ষ বলেও মত বিজেপি নেতার। প্রত্যেকদিনের মতোই আজ শনিবার ইকো পার্কে হাঁটতে যান দিলীপ ঘোষ। সেখানে একাধিক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আত সেখানে ধর্ষণ প্রসঙ্গে কথা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজেপির কেন্দ্রীয় নেতার মত, কাশ্মীরে সেনার বিরুদ্ধে এমন ভুয়ো অভিযোগ ওঠে। তবে সত্যি মিথ্যা বিষয়টি তদন্ত করে দেখা উচিৎ। যদি তা সত্যি হয়ে থাকে, তবে ভয়ঙ্কর ঘটনা বলেও ব্যাখ্যা দিলীপ ঘোষের। একি সঙ্গে কড়া শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

ঠিক কি ঘটেছিল?
একেবারে শিশুকন্যার সামনেই ধর্ষণের অভিযোগ। বৃহস্পতিবার রাতে বাগদা সীমান্তের জিতপুর দিয়ে বাংলাদেশে যাওয়ার পথে এই ধর্ষণের ঘটনা ঘটে। নাম জড়ায় বিএসএফ-এর ৬৮ নম্বর ব্যাটালিয়ানের দুই জওয়ানের। তবে ওই মহিলার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে গণধর্ষণের মামলা রুজু করা হয়েছে বাগদা থানার তরফে। তবে এই ঘটনায় নড়েচড়ে বসেছে বিএসএফও। ইতিমধ্যে পুরো বিষয়টি নিয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে বিএসএফের তরফে। রিপোর্টের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হতে পারে বলেই খবর। তবে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

একাধিক ইস্যুতে বার্তা
শুধু সীমান্তের ধর্ষণের ঘটনাই নয়, এদিন একাধিক ইস্যুতে এদিন কথা বলেন দিলীপ ঘোষ। বিশেষ করে শিক্ষক নিয়োগ নিয়ে একের পর এক মিডলম্যানের গ্রেফতারি নিয়েও মুখ খুলেছেন তিনি। দিলীপের দাবি, বাংলায় এরকম আরও খুঁজে পাওয়া যাবে। বিদেশেও সম্পত্তি থাকতে পারে। যেরকম যেরকম এজেন্সির হাতে তথ্য আসছে, সেরকম ভাবে তদন্ত এগোচ্ছে। জেলায় জেলায় এরকম লোক আছে। তারাই টাকা কালেক্ট করত। তারাই লিস্ট নিয়ে আসত। একটা এজেন্সির মতো সমান্তরাল সিস্টেম চালানো হত বলেও দাবি বিজেপি সাংসদের।












Click it and Unblock the Notifications