বিজেপির প্রতি বিশ্বাস, ' ট্রাম্প কার্ড ' দেখালেন দিলীপ ঘোষ
জন সংযোগ যাত্রায় গিয়ে এবার ' ট্রাম্প কার্ড ' দেখালেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ
জন সংযোগ যাত্রায় গিয়ে এবার ' ট্রাম্প কার্ড ' দেখালেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ । তার দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে বিশ্বাস করেন ।

বৃহস্পতিবার সকালে বারাকপুরের মঙ্গল পান্ডে ঘাটে জন সংযোগ কর্মসূচীর অঙ্গ হিসেবে ' চায়ে পে চর্চা '- তে অংশ নেন দিলীপ ঘোষ । সঙ্গে ছিলেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং ।
চা খাওয়ার সময় এলাকার লোকজনের সাথে কথা বলার সময় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন , " আজ গোটা বিশ্ব বিজেপিকে বিশ্বাস করে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে বিশ্বাস করে। এমনকি মার্টিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিজেপিকে ও আমাদের প্রধানমন্ত্রীর ওপর ভরসা ও বিশ্বাস রেখেছেন । যদি ট্রাম্প এই বিশ্বাস রাখতে পারেন তাহলে আপনারা, ভোটাররা বিজেপির ওপর, আমাদের প্রধানমন্ত্রীর ওপর ভরসা ও বিশ্বাস রাখতে পারেন না?"
এই সঙ্গে এদিন দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, " যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় আমার সভার থেকে বেশি ভিড় হয় তাহলে আমি রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিয়ে দেব।"












Click it and Unblock the Notifications