'তালিবানি বাড়বাড়ন্তে অক্সিজেন পেয়েই হিন্দুদের উপর হামলা বাংলাদেশি জঙ্গিদের', বিস্ফোরক দিলীপ
আফগানিস্তানের তালিবানি বাড়বাড়ন্তে অক্সিজেন পেয়েই হিন্দুদের উপর হামলা বাংলাদেশি জঙ্গিদের! বিস্ফোরক দিলীপ
বাংলাদেশের মাটিতে হিন্দুতে আক্রান্ত হওয়ার ঘটনাতে উদ্বিগ্ন বিজেপি। ইতিমধ্যে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন বিজেপি নেতা-কর্মীরা। কলকাতায় একাধিক সংগঠন সংখ্যালঘু আক্রান্ত ঘটনায় বিচার চেয়ে পথে নেমেছে। শুধু তাই নয়, সোমবার এই ঘটনায় কলকাতায় থাকা বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা। সে দেশে হওয়া ঘটনার বিচার চেয়ে হাই কমিশনারের সঙ্গে দেখা করেন তিনি। অন্যদিকে এই ঘটনাকে জাতীয় স্তরে পৌঁছে দিতে আজ মঙ্গলবার ধর্নায় বসেন দিলীপ ঘোষ।

এদিন সকাল থেকে দিল্লির যন্তরমন্তরে ধর্নায় বসেন প্রাক্তন রাজ্য সভাপতি। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যত বিস্ফোরক দাবি করেন দিলীপ ঘোষ। বাংলাদেশের হিন্দুদের উপর হামলার ঘটনায় আফগানিস্তানের তালিবানদের বাড়বাড়ন্তকেই দায়ি করেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপবাবু বলেন, আফগানিস্তানের তালিবানদের বাড়বাড়ন্তের কারনে নতুন করে বাংলাদেশে জঙ্গি সংগঠনগুলি চাঙ্গা হয়ে উঠেছে। আর সেই কারনে সেখানে হিন্দুদের উপর হামলা বলেও দাবি করেন কেন্দ্রীয় এই নেতা।
দিলীপ ঘোষের মতে, অগস্টের শেষে আফগানিস্তানের মাটিতে তালিবানদের বাড়বাড়ন্ত হয়। আর এরপরেই কাবুলে একাধিক সংখ্যালঘু মানুষ সে দেশ ছেড়ে পালাতে চাইছে। অন্যান্য দেশে তাঁরা আশ্রয় নিচ্ছে। এদিন দিলীপ ঘোষ ছাড়াও এই মঞ্চে উপস্থিত ছিলেন একাধিক বিজেপি নেতা। বেঙ্গলি হিন্দু বাঁচাও সমিতির ব্যানারে এই বিক্ষোভ দেখানো হয়। সেখানে উওস্থিত ছিলেন বিজেপি নেতা অর্নিবান গাঙ্গুলিও। দিলীপ ঘোষ এদিন আরও বলেন, বাংলাদেশের মাটিতে বারবার আঘাত পেতে হচ্ছে হিন্দুদের। বাংলাদেশের স্বাধীনতার সময়ে হিন্দুরা বহু ত্যাগ করেছিল। ফলে কখনই তাঁদের আত্মত্যাগ বৃথা যাওয়া উচিৎ নয়। সে দেশের সরকারের উচিৎ হিন্দুদের সুরক্ষা সুনিশ্চিত করা। দাবি দিলীপ ঘোষের।
অন্যদিকে মোদীকে আক্রমণ তৃণমূলের। বাংলাদেশ প্রসঙ্গে কেন নিস্ক্রিয় প্রধানমন্ত্রী মোদী? প্রশ্ন তৃণমূলের মুখপত্র 'জাগো বাংলা'র সম্পাদকীয়তে। একেবারে প্রধানমন্ত্রী মোদীকে টার্গেট করে এই সম্পাদকীয় লেখা রয়েছে। এমনকি এই বিষয়ে প্রধানমন্ত্রীর চুপ থাকার কারণ কি রাজনীতি? এমন প্রশ্নও তোলা হয়েছে জাগো বাংলার ওই প্রতিবেদনে। ''বাংলাদেশের হৃদয় হতে'', নামক সম্পাদকীয়তে বাংলাদেশের ঘটনা নিয়ে মোদীকে তীব্র আক্রমণ করা হয়েছে। শুধু মোদী নয়, বিজেপিকেও তীব্র আক্রমণ করা হয়েছে জাগো বাংলাতে। বাংলাদেশের এই ঘটনাতে পথে নেমেছে বিজেপি। আর এই ধরনের রাজনীতিকে শকুনের রাজনীতি বলেও তোপ দাগা হয়েছে শাসকদলের এই মুখপত্রে।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications