'দিদিমনি যদি বিসর্জন হয়ে যান? ডিসেম্বরেই হতে পারে বিধানসভা ভোট', বিস্ফোরক দিলীপ ঘোষ
'দিদিমনি যদি বিসর্জন হয়ে যান? ডিসেম্বরেই হতে পারে বিধানসভা ভোট', বিস্ফোরক দিলীপ ঘোষ
ডিসেম্বরেই রাজ্যে হবে বিধানসভা ভোট। শুভেন্দু অধিকারীর পর মমতা সরকারের মেয়াদ নিয়ে বিস্ফোরক দাবি বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। তিনি বলেছেন, কে বলত পারে পুজোর পরেই দিদিমনি যদি বিসর্জন হয়ে যান? এর আগে শুভেন্দু অধিকারী দাবি করেছিলে ২০২৪-ই মমতা সরকারের পতন হবে।

ডিসেম্বরেই ভোট
শুভেন্দু অধিকারীর পর ফের মমতা সরকার পতনের বার্তা বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। একদিকে যখন শহরে দুর্গাপুজোর শোভাযাত্রায় মেতেছেন। ঠিক তখনই দাঁতনে একটি সভায় মমতা সরকারের পতনের দাবি করেছেন। দিলীপ বলেছেন, 'কোন ভোটের জন্য নয়। ভোট চাইতে আসিনি। ভোট এখন নেই। হয়তো ডিসেম্বরের পরে বিধানসভা ভোটটা আবার হতেও পারে। দিদিমণির যদি বিসর্জন হয়ে যায় তখন ভোট চাইতে আসব।' এর আগে শুভেন্দু অধিকারীর মুখে সেই একই কথা শোনা গিয়েছিল। রাজ্যের বিরোধীদলনেতাও দাবি করেছিলেন ২০২৪-এ পতন হবে মমতা সরকারের।

পুজোতেও চলবে ধরপাকড়
এদিন মমতা সরকারকে নিশানা করতে দিয়ে দিলীপ ঘোষ বলেছেন, দিদিমনি কী ভাবছেন পুজো এলেই সব বন্ধ হয়ে যাবে। দুর্গাপুজো শান্তিতে কাটাতে দেবে না। পুজোতেও ইডি-সিবিআই কাজ চালিয়ে যাবে। কেউ শান্তিতে থাকতে পারবেন না। অর্থাৎ পুজোতেও যে ইডি এবং সিবিআই তৎপরতাজারি রাখবে তাতে কোনও সন্দেহ নেই। দিলীপ ঘোষ তার ইঙ্গিত দিয়ে দিেয়ছে। পুজোর বাকি আর একমাস। এবার একমাস আগেই পুজোর ঢাকে কাঠি পড়েছে। গতকাল মুখ্যমন্ত্রী দুর্গাপুজোর শোভাযাত্রার মঞ্চ থেকে একথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মহারাষ্ট্র মডেলেই কী তোরজোর
মহারাষ্ট্রে উদ্ধব সরকারের ভাঙন ধরিয়েছে বিজেপি। উদ্ধবের জোট সরকারের পতন ঘটিয়ে একনাথ শিন্ডেকে মুখ্যমন্ত্রী করে সেখােন সরকার গড়েছে বিজেপি। একাধিক অবিজেপি রাজ্যকে এভাবেই টার্গেট করছে বিজেপি। একের পর এক রাজ্যে অবিজেপি সরকার ফেলার মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি। বঙ্গ বিজেপিরএকধিক নেতা সেই ইঙ্গিত দিয়েছে। মমতা বন্দ্যেপাধ্যায় িনজে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

ইডি-সিবিআই প্রয়োগ
মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন রাজনৈতিক স্বার্থে ইডি সিবিআই প্রয়োগ করা হচ্ছে। ইতিমধ্যেই শাসক দলের একাধিক নেতা মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইডি-সিবিআই। এসএসসি কাণ্ডে গ্রেফতার করা হয়েছে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। তার পরেই গরুপাচার কাণ্ডে গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলকে। এদিকে আবার আজই কয়লাপাচার কাণ্ডে তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন ইডি সিবিআই নিরপেক্ষতা হারিয়েছে।












Click it and Unblock the Notifications