দুর্বলদের শরীরেই অ্যাটাক করছে! করোনা নিয়ে দিলীপ ঘোষের চমকপ্রদ তথ্য, দিলেন টোটকাও
গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। দেশের পাশাপাশি বাংলাতেও হু হু করে, সংক্রমণ ছড়াচ্ছে। কার্যত দৈণিক সংক্রমণের হার ১০ হাজার ছাড়িয়ে গিয়েছে। প্রত্যেকদিনই কোনও না কোনও রাজনীতিবিদ করোনাতে আক্রান্ত হচ্ছেন।
গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। দেশের পাশাপাশি বাংলাতেও হু হু করে, সংক্রমণ ছড়াচ্ছে। কার্যত দৈণিক সংক্রমণের হার ১০ হাজার ছাড়িয়ে গিয়েছে। প্রত্যেকদিনই কোনও না কোনও রাজনীতিবিদ করোনাতে আক্রান্ত হচ্ছেন। এমনকি তৃণমূল হোক কিংবা বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীরা পর্যন্ত করোনাতে আক্রান্ত হচ্ছেন।
এমনকি মৃত্যু পর্যন্ত হচ্ছে। এই অবস্থায় চমকপ্রদ মন্তব্য করলেন দিলীপ ঘোষ। সেইসঙ্গে দিলেন নানা টোটকাও!!! যদিও আগেও করোনাকে রুখতে একগুচ্ছ টোটকা দিয়েছিলেন দিলীপবাবু! এবার কি বললেন তিনি?

আমি করোনাকে মেরে দিচ্ছি!
প্রথমবারেই করোনাকে আক্রান্ত হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যদিও দ্রুত সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। দেশজুড়ে আছড়ে পড়েছে করোনার সেকেন্ড ওয়েভ। বাংলাতেও ভংকর পরিস্থিতি। এরই মধ্যে চাঞ্চল্যকর মন্তব্য করে বসলেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, 'আমার শরীরে শক্তি রয়েছে, আমি করোনাকে মেরে দিচ্ছি। যাঁরা দুর্বল তাঁদের অ্যাটাক করছে করোনা।' তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে। এখন আর তেমন অবস্থা নেই। ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে করোনা ভাইরাস। বাংলাতে দৈণিক আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে গিয়েছে। সেখানে কীভাবে দিলীপবাবু বলতে পারেন যে দুর্বলদেরই করোনা অ্যাটাক করছে? প্রশ্ন চিকিৎসকমহলের

দিলীপ ঘোষের টোটকা!
একদিকে করোনাকে মারছেন দিলীপ ঘোশ অন্যদিকে দিচ্ছেন টোটকাও। এমন কোন ম্যাজিকে দ্রুত করোনা সারানো যাবে তা সামনে এনেছেন দিলীপ ঘোষ। করোনা আক্রান্তদের জন্যে বিজেপির রাজ্য সভাপতির টোটকা, 'গরম খাবার খেলে তাড়াতাড়ি হজম হয়। ঠান্ডা খেলে শরীরের মধ্যে গিয়ে তা গরম হয়। ফলে শরীরের তাপ চলে যায়'! এখানেই শেষ নয়। দিলীপবাবু জানান ঠান্ডা জল খাবেন না! তাতে বিপদ নাকি করোনাতে আরও বিপদ হতে পারে। তাঁর এই টোটকা কাজে লাগে কিনা সেটাই এখন দেখার।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১২৮৭৬ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৭ লক্ষ ৯০৪ জন। এদিন ১২৮৭৬ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লক্ষ ১৩ হাজার ৭৮০ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০৮২৫। এদিন মৃত্যু হয়েছে ৫৯ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৭ লক্ষ ১৩ হাজার ৭৮০ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৭৪ হাজার ৭৩৭ জন। এদিন ৫৯৪৯ জন বাড়ল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ১২৮৭৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৬৮৭৮ জন। মোট করোনা মুক্ত হলেন ৬ লক্ষ ২৮ হাজার ২১৮ জন। সুস্থতার রেট হয়েছে ৮৮.০১ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১৬৫৪৮৬। এদিন ২৮৩০ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১৫৩২৪১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২৫৮৫ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৭৯০ জন বেড়ে হয়েছে ৪৫৭০৯। হাওড়ায় আক্রান্ত ৪৪৭৭৮। এদিন আক্রান্ত হয়েছেন ৭৪৬ জন। হুগলিতে ৫৯৪ জন বেড়ে আক্রান্ত ৩৬১৩৬ জন।












Click it and Unblock the Notifications