বুধবার বাধা পাওয়ার পর বৃহস্পতিবার ফের চায়ে পে চর্চায় ! মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ বিজেপি রাজ্য সভাপতির
বুধবারে চায়ে পে চর্চায় বাধা পেয়েছিলেন তিনি। বলেছিলেন তিনি ফের যোগ দেবেন চায়ে পে চর্চায়। সেই কথামতো বৃহস্পতিবার সকালে নিউটাউনের কদমপুরে চায়ে পে চর্চায় যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি।
বুধবারে চায়ে পে চর্চায় বাধা পেয়েছিলেন তিনি। বলেছিলেন তিনি ফের যোগ দেবেন চায়ে পে চর্চায়। সেই কথামতো বৃহস্পতিবার সকালে নিউটাউনের কদমপুরে চায়ে পে চর্চায় যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি। সেখান থেকে তিনি রাজ্যের খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে তুমুল আক্রমণ করেন।

খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ
এদিন চায়ে পে চর্চায় যোগ দিয়ে দিলীপ ঘোষ খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে আক্রমণ করেন। বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ, খাদ্যমন্ত্রী নিজের কেন্দ্রেই সব থেকে বেশি ত্রাণের চাল চুরি হয়েছে। তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রীর উদ্দেশে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, ক্ষমতা থাকলে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে ব্যবস্থা নিন।

বুধবার জ্যোতিপ্রিয়র অভিযোগ
বুধবার জ্যোতিপ্রিয় মল্লিক বিজেপির বিরুদ্ধে ত্রাণের টাকা মেরে দেওয়ার অভিযোগ করেছিলেন । তিনি বলেছিলেন, বাগদার কালিয়ারা পঞ্চায়েতের বিভা মজুমদার, অমৃতা বিশ্বাসের মতো বিজেপি নেতা নেত্রীদের বাড়ি আম্ফানে ক্ষতিগ্রস্ত না হওয়া সত্ত্বেও ত্রাণের টাকা নিয়েছিলেন। পাশাপাশি তাঁর অভিযোগ ছিল জিতু বিশ্বাস নামে এর বিজেপি কর্মী সাতটি বাড়ির মেরামতির ত্রাণের টাকা নিয়েছিলেন।

পাল্টা দিলীপ ঘোষ
এদিন দিলীপ ঘোষ জবাব দিয়ে বলেন, ত্রাণে দুর্নীতি হলে প্রশাসন করছে কী? যে দলই দুর্নীতি করুক, তাদের শাস্তি হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। বিজেপির যদি কোনও নেতা নেত্রীর বিরুদ্ধে ত্রাণে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তাদের দল থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, তৃণমূল ছেড়ে বহু লোক বিজেপি আসলেও পুরনো স্বভাব ছাড়তে পারেনি। এঁরা সেরকম হতে পারে বলে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

পাল্টা প্রতিক্রিয়া জ্যোতিপ্রিয়র
দিলীপ ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক ফের তাঁর পুরনো কথাই তুলে ধরেছেন। তিনি দিন বলেছেন, ওঁর চিকিৎসা করানো উচিত।












Click it and Unblock the Notifications