বিজেপি ছাড়ছেন দিলীপ ঘোষ! খুশির দিনেও গেরুয়া শিবিরে উঁকি মারছে কালো মেঘ
মুকুল রায়কে বিজেপি নিয়েছে শুধুমাত্র কৈলাশ বিজয়বর্গীয়র জেদেই। তিনিই অমিত শাহকে রাজি করান মুকুল রায়কে দরকার দলে। দিলীপ ঘোষের তাতেই গোঁসা।
মুকুল রায়কে দলে নিতে আদৌ সায় ছিল না বিজেপির বঙ্গ-ব্রিগেডের। তা ক্রমশই প্রকট হতে শুরু করেছে মুকুল রায় দলে যোগ দেওয়ার পরই। এমনকী বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পদত্যাগেরও ইচ্ছাপ্রকাশ করেছেন ঘনিষ্ঠ মহলে। তিনি জানিয়েছেন, তাঁর মাথায় মুকুল রায়কে বসালে তিনি বিজেপির রাজ্য সভাপতির দায়িত্বে থাকবেন না।

এমনও শোনা যাচ্ছে, দিলীপবাবু আরএসএস-এর কাছে আবেদন করেছেন তাঁকে ফিরিয়ে নিতে। মুকুল রায়কে দলে নেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর সঙ্গে একবার কথাও বলেনি। তবু তিনি হাসিমুখে তা মেনে নিয়েছেন বাধ্য হয়েই। তিনি কেন্দ্রীয় নেতৃত্বকে কিছু বলতে না পেরে আরএসএসের কাছে এই মর্মে অসন্তোষ প্রকাশ করেছেন।
মুকুল রায়কে বিজেপি নিয়েছে শুধুমাত্র কৈলাশ বিজয়বর্গীয়র জেদেই। তিনিই অমিত শাহকে রাজি করান মুকুল রায়কে দরকার দলে। দিলীপ ঘোষ প্রথম থেকে মুকুল রায়ের ব্যাপারে সহমত পোষণ করলেও, মুকুল রায় দলে যোগ দেওয়ার পরই তাঁর স্বরূপ প্রকাশ পেয়ে যায়। তিনি একটা সময় ইচ্ছা প্রকাশ করেছিলেন মুকুল রায় বিজেপিতে যোগ দিলে, তিনি সভাপতির পদ ছেড়ে দিতেও রাজি।

দলের ভালোর জন্য তিনি স্বার্থত্যাগ করতেও রাজি। কিন্তু মুকুল রায় বিজেপির উত্তরীয় গ্রহণ করতেই দিলীপের গলায় উল্টো সুর। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, মুকুল রায় নয়, তাঁর হাত ধরেই তৃণমূল ভাঙবে। তারপর দিনই তিনি মুকুল রায়কে চাটনি বলে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তিনি বুঝিয়ে দেন মুকুল রায় বিজেপিতে কোনও সুবিধা করতে পারবেন না। মুকুল কলকাতায় ফিরে দিলীপ ঘোষের মানভঞ্জনে তাঁকে ক্যাপ্টেন বলে অভিহিত করছেন। মুকুলের প্রশংসায় ফের পঞ্চমুখ হয়েছেন দিলীপ ঘোষ। তবু অস্বস্তি যাচ্ছে না।
আসলে দলে তাঁর গুরুত্ব কমতে চলেছে আন্দাজ করেই দিলীপ ঘোষ ঘনিষ্ঠ মহলে আরএসএসে ফিরে যেতে ইচ্ছাপ্রকাশ করেন বলে ব্যাখ্যা রাজনৈতিক মহলের। একযোগে বিভেদ ভুলে কাজ করার বার্তা দিয়েছিলেন মুকুল রায়। তবু দিলীপ ঘোষের কথায় অন্য গন্ধ মেশানো রয়েছে। তাঁর কথাতেই প্রকাশ পেয়ে যাচ্ছে তাঁর ক্ষোভের কারণ। মুকুল রায়কে মাথার উপরে বসালে তিনি যে সহজে মেনে নেবেন না, তা অনুমেয়।
সেই কারণেই তিনি ঘনিষ্ঠ মহলে ক্ষোভ উগরে দিয়ে দায়িত্ব থেকে অব্যহতি চেয়েছেন দিলীপ ঘোষ। আরএসএস শীর্ষ নেতৃত্বের কাছে তিনি অনুযোগ করেছেন, আমাকে বিজেপির সভাপতির দায়িত্ব থেকে সরিয়ে নিন। আমার দ্বারা কিছু হচ্ছে না বলেই কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে। সেই কারণেই দায়িত্ব থেকে অব্যহতি চাই। এবং ফিরে যেতে চাই পুরনো দায়িত্বে।












Click it and Unblock the Notifications