দিলীপই কি বঙ্গ বিজেপির মুখ! মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়ার সম্ভাবনা উস্কে দিল মোদীর প্রশংসা

দিলীপই কি বঙ্গ বিজেপির মুখ! মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়ার সম্ভাবনা উস্কে দিল মোদীর প্রশংসা

দিলীপ ঘোষই কি তবে বঙ্গ বিজেপির মুখ? দিলীপ ঘোষের নাম করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দরাজ সার্টিফিকেট দেওয়ার পর তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সাধারণত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে কারও নামে এমন ভূয়সী প্রশংসার কথা শোনা যায়নি, কিন্তু তাঁর মুখে দিলীপ ঘোষের প্রশংসা একুশের নির্বাচনের আগে জল্পনার বাতাবরণ তৈরি করেছে।

‘ভূমিপুত্র’কে বাংলার মুখ্যমন্ত্রী করার বার্তা

‘ভূমিপুত্র’কে বাংলার মুখ্যমন্ত্রী করার বার্তা

বাংলার ভোট আর সাতদিন পরেই। এখনও পর্যন্ত কাউকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করেনি বিজেপি। মোদী-শাহরা শুধু বলেছেন বিজেপি ক্ষমতায় এলে কোনও ভূমিপুত্রই হবেন বাংলার মুখ্যমন্ত্রী। কিন্তু তিনি কে, তা নিয়ে জল্পনা চলছে দীর্ঘদিন ধরে। দিলীপ ঘোষ ছাড়াও শুভেন্দু অধিকারী থেকে মিঠুন চক্রবর্তী, সৌরভ গঙ্গোপাধ্যায়, মঠের এক স্বামীজি, বাবুল সুপ্রিয়, তথাগত রায়, মুকুল রায়ের মতো বহু নেতার নামই আলোচনায় এসেছে।

দিলীপ ঘোষের উপর ভোট প্রচারের গুরুদায়িত্ব

দিলীপ ঘোষের উপর ভোট প্রচারের গুরুদায়িত্ব

সম্প্রতি মুকুল রায়-সহ বেশ কয়েকজনের মুখে শোনা গিয়েছে দিলীপ ঘোষের নাম। এমনকী সৌমিত্র খানও দিলীপ ঘোষের নাম ভাসিয়ে দিয়েছিলেন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে। তারপর তিনি ধমক খান শীর্ষ নেতৃত্বের। এদিকে একুশের নির্বাচনে দিলীপ ঘোষের উপর দায়িত্ব পড়ে রাজ্যজুড়ে গেরুয়া শিবিরের প্রার্থীদের হয়ে প্রচারে ঝড় তোলার।

মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে দিলীপ ঘোষ কেন এগিয়ে

মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে দিলীপ ঘোষ কেন এগিয়ে

রাজনৈতিক মহলের একাংশের কথায়, দিলীপ ঘোষের নেতৃত্বে বাংলায় বিজেপি চ্যালেঞ্জের জায়গায় চলে এসেছে একুশের ভোটে। ২০১৬-র বিধানসভায় তিনটি আসন জিতেছিল বিজেপি। সেখান থেকে এবার শাসকদলকে উৎখাতের জায়গায় চলে আসা মুখের কথা নয়। তারপর ২০১৯-এ দিলীপ ঘোষের সভাপতিত্বে বাংলা থেকে ১৮ আসনে জয় পেয়েছে বিজেপি। তাই দিলীপ ঘোষ অন্য অনেকের থেকে এগিয়ে।

বাংলায় এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কে

বাংলায় এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কে

বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সম্মুখ সমরে নেমেছে বিজেপির। এবার তৃণমূল সরকারকে উৎখাত করে বাংলা্য় প্রকৃত পরিবর্তন আনার স্বপ্নে বিভোর মোদী অ্যান্ড কোং। কিন্তু বাংলায় এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প খুঁজে পায়নি বিজেপি। তাই কাউকেই মুখ করে এবার নির্বাচনে নামছে না পদ্মশিবির। কিন্তু ভোটের আগে মোদীর দরাজ সার্টিফিকেটে জল্পনার পারদ চড়েছে।

দিলীপ ঘোষের মতো নেতা পাওয়া গর্বের বিষয়

দিলীপ ঘোষের মতো নেতা পাওয়া গর্বের বিষয়

ভোটের মুখে বাংলায় নির্বাচনী জনসভায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ভূয়সী প্রশংসা করেছেন। তাতে ভোট পরবর্তী সময়ে বঙ্গ বিজেপির মুখ তিনিই তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, দিলীপ ঘোষের মতো নেতা পাওয়া গর্বের বিষয়। দিলীপ ঘোষের উপর প্রাণঘাতী হামলা হয়েছে, তাতে্ও ভয় পাননি দিলীপ ঘোষ।

দিলীপকে নিয়ে মোদী-ভাষ্যে লুকিয়ে রয়েছে কী ইঙ্গিত

দিলীপকে নিয়ে মোদী-ভাষ্যে লুকিয়ে রয়েছে কী ইঙ্গিত

মোদীর প্রশংসা অন্য খাতে বইয়ে দিয়েছে দিলীপ ঘোষের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়ার জল্পনাকে। দিলীপ ঘোষ ভোট পরবর্তী বঙ্গ বিজেপির মুখ হতে চলেছেন বলে, এমন ইঙ্গিত মোদী-ভাষ্যে লুকিয়ে রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। মোদীর মুখে কোন নেতা সম্পর্কে এতটা ভূয়সী প্রশংসা শুনতে এ যাবৎকাল দেখা

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+