তৃণমূলমুক্ত জঙ্গলমহল গড়াই স্বপ্ন বিজেপির, পঞ্চায়েতের ফলে উৎসাহী দিলীপ ঘুঁটি সাজাচ্ছেন

সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহলে তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি। পুরুলিয়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার একটা অংশে দারুণ ফলের পর বিজেপি এখন জঙ্গলমহলকে তৃণমূল মুক্ত করার জন্য ঘুঁটি সাজাচ্ছে।

সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহলে তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি। পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ার একটা অংশে দারুণ ফলের পর বিজেপি এখন জঙ্গলমহলকে তৃণমূল মুক্ত করার জন্য ঘুঁটি সাজাচ্ছে। আসন্ন লোকসভা নির্বাচনেই তৃণমূলমুক্ত জঙ্গলমহল গড়ার ডাক দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

দিল্লিতে ক্ষমতায় এসেই কংগ্রেসমুক্ত ভারত গড়ার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন বাংলার জঙ্গলমহলের গ্রাম পঞ্চায়েতে প্রভাব বিস্তার করে জঙ্গলমহল তৃণমূলমুক্ত করার স্বপ্ন দেখছে। এখন থেকেই বিজেপি অভিযান শুরু করে দিচ্ছে আসন্ন লোকসভা নির্বাচনে জঙ্গলমহল থেকে তৃণমূলকে রাজনৈতিক ভাবে বিদায় জানানোর।

তৃণমূলমুক্ত জঙ্গলমহল গড়াই স্বপ্ন বিজেপির, উৎসাহী দিলীপ

বিজেপি রাজ্য সভাপতির কথায়, জঙ্গলমহলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তৃণমূল কংগ্রেস। এককালে জঙ্গলমহলেও মানুষকে ব্যবহার করেছে। এখন প্রয়োজন মিটতেই তাঁদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে শাসকদল। এই পঞ্চায়েতে তার যোগ্য জবাব দিয়েছে জঙ্গলমহল। তৃণমূলকে প্রত্যাখ্যান করে জঙ্গলমহলের মানুষ বিজেপিকে দুহাত ভরে আশীর্বাদ করেছে।

দিলীপ বলেন, আমরা জঙ্গলমহলের মানুষের সেই আস্থা রাখব। জঙ্গলমহলের মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের লক্ষ্য। আমাদের বিশ্বাস, জঙ্গলমহলের মানুষ আসন্ন লোকসভা ভোটেই তৃণমূলকে বিদায় জানাবে। তারপর রাজ্যে ক্ষমতায় আসবে পরিবর্তন। বাংলার প্রকৃত পরিবর্তন ঘটাব আমরাই।

তিনি এদিন বলেন, আমরা অন্তত চার-পাঁচটি জেলা পরিষদ পাওয়ার মতো জায়গায় ছিলাম। কিন্তু আমাদের এজেন্টদের গণনাকেন্দ্র থেকে বের করে দিয়ে একতরফা গণনা করা হয়েছে। রাতের অন্ধকারে গণনায় কারচুপি করে তৃণমূল জেলা পরিষদ দখলে রেখেছে বলে তাঁর ব্যাখ্যা। এ প্রসঙ্গে তিনি উদাহরণ তুলে ধরেন পুরুলিয়ার।

পুরুলিয়ায় বেশি গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি দখল করেও তাঁরা জেলা পরিষদ দখল করতে পারেননি। এর জন্য গণনার কারচুপিকেই দায়ী করেছেন তিনি। সঠিক গণনা হলে এবং ভোটে সন্ত্রাস না হলে তাঁরা আরও ভালো ফল করতেন বলে জানিয়ে দিয়েছেন তিনি। পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলা পরিষদ তাঁদের দখলে আসত বলেই দিলীপ ঘোষের ব্যাখ্যা। তবে এবার না হলেও লোকসভায় এর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+