বাংলাকে হিংসা মুক্ত করতে ডাক! মারের বদলা মারই শ্যামাপ্রসাদের শিক্ষা, বললেন দিলীপ ঘোষ

বাংলাকে হিংসা মুক্ত করতে ডাক! মারের বদলা মারই শ্যামাপ্রসাদের শিক্ষা, বললেন দিলীপ

মারের বদলা মার, হিংসার বদলা হিংসা। এটাই তাদের লক্ষ্য। ২০২১-এর আগে শেষবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়ান দিবসের অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এব্যাপারে তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শিক্ষার কথা স্মরণ করিয়ে দেন।

শ্যামাপ্রসাদের শিক্ষার কথা স্মরণ

শ্যামাপ্রসাদের শিক্ষার কথা স্মরণ

দিলীপ ঘোষ বলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শিক্ষা ছিল, প্রয়োজনে প্রতিশোধ নাও। অহিংস যারা করে তারা কাপুরুষ। মারের বদলা মার ছিল শ্যামাপ্রসাদের শিক্ষা। আর এটাই এখন রাজ্য বিজেপির লক্ষ্য বলে মন্তব্য করেছেন তিনি। দিলীপ ঘোষ আরও বলেন, যারা হিংসা করছে তাদের কাছে হাতজোড় করব না, প্রতিশোধ নেব। এটা করতে পারলেই শ্যামাপ্রসাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।

 বাংলার জনক শ্যামাপ্রসাদ

বাংলার জনক শ্যামাপ্রসাদ

দিলীপ ঘোষ আরও বলেন, আজ শ্যামাপ্রসাদের প্রয়ান দিবস। বাংলার জনক তিনি। তিনি যা চেয়েছিলেন, সেই বাংলাকে হিংসা থেকে মুক্তি দিতে হবে।

 স্বপ্ন সফল করার ডাক

স্বপ্ন সফল করার ডাক

রাজ্য বিজেপির সভাপতি বলেন, শিল্প ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন। কিন্তু বাম এবং তৃণমূল এই রাজ্যে শিল্পকে শেষ করে দিয়েছে। পরিযায়ী শ্রমিক তৈরি করেছে। তাঁর অভিযোগ, রাজ্য সরকার কেন্দ্রের কাছে এখনও পরিযায়ীদের তালিকা না পাঠানোয়, কেন্দ্রীয় সাহায্য থেকে বঞ্জিত হয়েছে রাজ্য সরকার।

কদর বেড়েছে বিজেপির

কদর বেড়েছে বিজেপির

দিলীপ ঘোষ বলেন, শ্যামাপ্রসাদের বলিদানের জন্য দল এত বড় হয়েছে। রাজ্যে লোকসভায় ১৮ আসন পাওয়ার জন্য দলের কদর বেড়েছে। বুধবারের সর্বদল বৈঠকে আমন্ত্রণ প্রসঙ্গে এই মন্তব্য করেছেন তিনি। তাঁর অভিযোগ, উদ্বাস্তুদের সঙ্গে এই রাজ্য সরকার বিশ্বাসঘাতকতা করেছে। কাশ্মীরের নাগরিকত্ব বিল সফলের পর তিনি শ্যামাপ্রসাদের বাংলা গড়ার ডাক দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+