দিলীপের লাঠি-দাওয়াই! পাল্টা জবাব ফিরহাদ-শতাব্দীর
ফের বিতর্কিত মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। ভোট লুঠ রুখতে দলের কর্মীদের লাঠি হাতে নেওয়ার পরামর্শ দেন তিনি। দিলীপ ঘোষের এই মন্তব্যের সমালোচনা করেছে তৃণমূল।
ফের বিতর্কিত মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। ভোট লুঠ রুখতে দলের কর্মীদের লাঠি হাতে নেওয়ার পরামর্শ দেন তিনি। দিলীপ ঘোষের এই মন্তব্যের সমালোচনা করেছে তৃণমূল। যদিও তারা হেঁটেছে গান্ধীগিরির পথে। ফিরহাদ হাকিম বলেছেন, দিলীপ ঘোষ কুস্তির আখড়া থেকে বেরিয়ে এসেছেন।

বীরভূমে দিলীপের লাঠির দাওয়াই
বীরভূমের দুবরাজপুরে প্রচারে গিয়ে দিলীপ ঘোষ বলেছিলেন কেউ চোখ দেখালে চোখ দেখান, লাঠি দেখালে লাঠি। তাঁরা বুঝে নেবেন কার কত দম আছে। প্রকাশ্য সভায় তিনি রাজ্যের শাসকদলকে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, যারা ভোট লুঠ করতে আসবে, তারা যেন পিঠে সর্ষের তেল মাখিয়ে নিয়ে আসে। কেননা তারা অনেক লাঠি কেটে রেখেছেন বলে হুঁশিয়ারি দেন। বলেন পিঠে পড়লেই হাসপাতাল যেতে হবে।

'তৃণমূলে স্নো-পাউডার মাখা নেতা'
দুবরাজপুরের সভা থেকে শতাব্দী রায়কে স্নো-পাউডার মাখা নেত্রী বলে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। দুধকুমার ঘোষকে লড়াকু নেতা বলে দাবি করে, দিলীপ
ঘোষ বলেন, তৃণমূলের নেতারা ভোট হলেই চলে যাবেন। তাদের নেতার ক্ষেত্রে এরকম হবে না বলে আশ্বস্ত করেন দিলীপ ঘোষ।

জবাব ফিরহাদ, শতাব্দীর
তবে সমালোচনায় গিয়েও তৃণমূল হেঁটেছে গান্ধীগিরির পথে। তৃণমূল নেতা তথা কলকাতা মেয়র ফিরহাদ হাকিম বলেন, দিলীপ ঘোষ কুস্তির আখড়া থেকে বেরিয়ে
এসেছেন। সমাজের নিয়মনীতি দিলীপ ঘোষ জানেন না বলে কটাক্ষ করেন ফিরহাদ। তাঁরা হাত জোর করে সেবার সুযোগ দেওয়ার আবেদন করেন বলে জানিয়েছেন
তিনি। দিলীপ রায়ের আক্রমণ প্রসঙ্গে শতাব্দী রায় বলে, বোকা কথার উত্তর দিয়ে তিনি সময় নষ্ট করতে রাজি নন। বিজেপি নেতাদের পাল্টা স্নো-পাউডার
মাখার আহ্বান জানান তিনি।












Click it and Unblock the Notifications