সিপিএমের দাপুটে নেতা সুশান্ত ঘোষকে উন্নয়নের রাজনীতিতে ফেরার ডাক দিলীপের
সিপিএমের দাপুটে নেতা সুশান্ত ঘোষকে উন্নয়নের রাজনীতিতে ফেরার ডাক দিলীপের
একুশের ভোটের আগে ফের ঘরে ফিরছেন সিপিএমের দাপুটে নেতা সুশান্ত ঘোষ। ফরে তিনি পা রাখবেন রাজনৈতিক ময়দানে। গড়বেতায় সুশান্ত ঘোষের প্রবেশের আগে তাঁকে নিয়ে শুরু হয়ে গেল জল্পনা। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন গড়বেতার বেতাজ বাদশা সুশান্ত ঘোষকে নিয়ে।

প্রায়শ্চিত্য করুন, মানুষের কাছে ক্ষমা চেয়ে নিন
একুশের ভোটের আগে সুশান্ত ঘোষের গড়বেতায় ফেরা নিয়ে দিলীপ ঘোষ বলেন, কোর্ট থেকে আদেশ পেয়েছেন ফিরে আসুন মেদিনীপুর জেলায়। আগে যে সমস্ত ঘটনা ঘটছে, তার প্রায়শ্চিত্য করুন। মানুষের কাছে ক্ষমা চেয়ে নিন। আর রাজনৈতিক ময়দানে যদি ফিরতেই হয়, ফিরুন উন্নয়নের রাজনীতিতে।

বাইক মিছিল করে এলাকায় ঢুকছেন সুশান্ত
গড়বেতায় সিপিএম নেতা সুশান্ত ঘোষ ফিরছেন। তাঁকে অভ্যর্থনা জানাতে বাইক মিছিল হবে এলাকায়। বাইক মিছিল করে তাঁকে এলাকায় নিয়ে যাওয়া হবে। জনসভা হবে গড়বেতায়। সুশান্ত ঘোষের সঙ্গে যাচ্ছেন সুজন চক্রবর্তী। প্রিয় নেতাকে অভ্যর্থনায় পরিকল্পনা সেরে রেখেছেন সিপিএম নেতা-কর্মীরা। তবে তাঁর ফেরা নিয়ে প্রবল আপত্তি জানিয়েছেন জেলা সিপিএম পার্টির সদস্যরা।

অশান্ত হয়ে উঠতে পারে গড়বেতা, আশঙ্কা সিপিএমেই
জেলা সিপিএম নেতৃত্ব মনে করছে, আলিমুদ্দিন সঠিক সিদ্ধান্ত নিচ্ছে না। সুশান্ত ফিরলে ফের অশান্ত হয়ে উঠতে পারে গড়বেতা এমনই আশঙ্কা করেছেন তাঁরা। সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে নতুন উদ্যোমে ফিরছেন গড়বেতার ত্রাস। নেতার অভ্যর্থনায় নতুন উদ্যোমে ফুটছেন সুশান্তর অনুগামীরা। আলিমুদ্দিন রাজি, শুধু বেঁকে বসেছে জেলা নেতৃত্ব।

উন্নয়নের রাজনীতিতে ফিরে আসার বার্তা দিলীপের
এরই মধ্যে পূর্ব মেদিনীপুরের শঙ্করপুরে চা চক্রে অংশ নিয়ে দিলীপ ঘোষ সুশান্ত ঘোষকে উন্নয়নের রাজনীতিতে ফেরার আহ্বান দিয়েছেন। তাঁর এই বক্তব্যের মধ্যে অন্যরকম সুর পেয়েছে রাজনৈতির মহল। উন্নয়নের রাজনীতির মধ্যে দিয়ে তিনি বিশেষ বার্তা দিতে চাইলেন সুশান্ত ঘোষকে। মোট কথা, একুশের ভোটের আগে সব সম্ভাবনাই কাজে লাগাতে বদ্ধপরিকর দিলীপ।
-
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস











Click it and Unblock the Notifications