বিজেপিতে সংগঠনিক রদবদল আসন্ন, দিলীপকে দিল্লিতে নাড্ডার জরুরি তলবে জল্পনা তুঙ্গে
২০২১-এর বিধানসভা নির্বাচনে সন্তোষজনক ফলাফল হয়নি বিজেপির। লক্ষ্যের অনেক আগেই তাঁদের থমকে যেতে হয়েছে। তারপর থেকেই বিজেপিতে শুরু হয়েছে ভাঙন-পর্ব। অনেকেই দল ছেড়ছেন, অনেকেই বেসুরো বাজছেন। এ
২০২১-এর বিধানসভা নির্বাচনে সন্তোষজনক ফলাফল হয়নি বিজেপির। লক্ষ্যের অনেক আগেই তাঁদের থমকে যেতে হয়েছে। তারপর থেকেই বিজেপিতে শুরু হয়েছে ভাঙন-পর্ব। অনেকেই দল ছেড়ছেন, অনেকেই বেসুরো বাজছেন। এই অবস্থায় বিজেপিতে রদবদলের সম্ভাবনা প্রবল বলেই মনে করা হচ্ছে। আর তার জেরেই জরুরি তলব করা হল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে।

সাংগঠনিক রদবদল নিয়ে আলোচনা? দিল্লি যাচ্ছেন দিলীপ
সূত্রের খবর, শনিবার রাতের মধ্যে দিলীপ ঘোষ দিল্লি উড়ে যাবেন। সেখানে জেপি নাড্ডার সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। সাংগঠনিক রদবদল নিয়ে আলোচনা হবে তাঁদের মধ্যে। সেখানে কেন্দ্রীয় নেতৃত্বের আরও অনেকে থাকতে পারেন। ইতিমধ্যে বিজেপিতে অনেক বদল এসেছে। বাবুল সুপ্রিয়, দেবশ্রী চৌধুরীদের সরিয়ে দেওয়া হয়েছে মন্ত্রিত্ব থেকে।

বঙ্গ বিজেপি ফের ঢেলে সাজাতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব
বাবুল সুপ্রিয়, দেবশ্রী চৌধুরীদের বাংলার সংগঠনে কাজে লাগানোর বার্তা দিয়েছে বিজেপি। এখন দেখার সাংগঠনির রদবদলে তাঁদের কী দায়িত্ব দেওয়া হয়। এরই মধ্যে আবার বাবুল সুপ্রিয় দলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বেসুরো মন্তব্য করেছেনও। তা নিয়ে বিতর্ক রয়েছে। বিশেষ সূত্রের খবর, বঙ্গ বিজেপি ফের ঢেলে সাজাতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব।

অনেক পদই অকেজো হয়ে আছে বিজেপিতে
ভোট পরবর্তী সময় থেকেই দিলীপ ঘোষকে রাজ্য সভাপতির পদ থেকে সরানো হতে পারে বলে এমন রটনা শুরু হয়েছিল। তবে পরবর্তী সময়ে শোনা যায় তিনি পূর্ণ মেয়াদ পর্যন্ত থাকবেন রাজ্য সভাপতি। এছাড়া রাজ্য বিজেপির বিভিন্ন পদাধিকারীদের রদবদল করা হতে পারে। কেননা অনেক পদই অকেজো হয়ে আছে বিজেপিতে।

বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি পদ নিয়ে জল্পনা
বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ পদ খোয়াতে পারেন বলে জল্পনা চলছে। তাঁর বদলে পুরশুড়ার বিমান ঘোষের নাম শোনা যাচ্ছে ওই পদে। আবার আলোচনায় রয়েছে মুকুটমণি অধিকারী ও অশোক দিন্দার নামও। আরও কিছু পদ নিয়ে অস্বস্তি রয়েছে বিজেপিতে।

জেপি নাড্ডার সঙ্গে দিলীপের বৈঠক রবিবার
এই আঙ্গিকে দিলীপ ঘোষকে দিল্লিতে জরুরি তলব করা বিশেষ তাৎপর্যপূর্ণ। তাঁর সঙ্গে রাজ্যের সংগঠন নিয়ে আলোচনায় বসতে পারেন কেন্দ্রীয় পর্যবেক্ষক তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ। রবিবার সকালে জেপি নাড্ডার সঙ্গে দিলীপের বৈঠক হবে। বিজেপির সংগঠন নিয়ে দিলীপ ঘোষের মতামত জানতে চান নাড্ডা। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।












Click it and Unblock the Notifications