প্রতিদিনই কর্মীদের মরদেহে মালা দিতে হয়! কান্নায় ভেঙে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

দলীয় নেতারদের সঙ্গে বৈঠকে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের চোখে জল। তৃণমূলের হামলায় বিজেপি কর্মীদের মৃত্যু হচ্ছে বলছে গিয়ে তাঁর চোখেজল এসে যায়। তিনি বলেন, খুব কষ্টের। প্রতিদিনই মালা দিতে হয়।

দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের চোখে জল। তৃণমূল কংগ্রেসের হামলায় বিজেপি কর্মীদের মৃত্যু হচ্ছে বলছে গিয়ে তাঁর চোখে জল এসে যায়। তিনি বলেন, খুব কষ্টের। প্রতিদিনই কর্মীদের মরদেহে মালা দিতে হয়। এখনও পর্যন্ত ৭২ জনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, নিজেকেই অপরাধী মনে হচ্ছে। তবে তাঁদের এই রাস্তা কাঁটা বিছানো বলেও মন্তব্য করেন দিলীপ ঘোষ।

প্রতিদিনই মালা দিতে হয়! কান্নায় ভেঙে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

রবিবার দুপুর। আইসিসিআর-এ জেলা সভাপতি, বিধায়ক এবং রাজ্যের সাংসদের নিয়ে বৈঠক বিজেপি নেতৃত্বের। সেখানেই ভাষণ দিচ্ছিলেন রাজ্য বিজেপির সভাপতি। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তাঁর মন ভারাক্রান্ত হয়ে ওঠে। প্রসঙ্গ ক্রমেই চলে আসে বিজেপি কর্মী খুনের প্রসঙ্গ। সেই সময় দিলীপ ঘোষের চোখে জল দেখা যায়। গলাও ধরে আসে রাজ্য বিজেপি সভাপতির।

দিলীপ ঘোষ বলে এখনও পর্যন্ত ৭২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ই তিনি বলেন প্রতিদিনই মালা দিতে হয়। নিজেকে অপরাধী মনে হয়। এই পথ কুসুমাস্তীর্ণ নয়, রক্তে রঞ্জিত বলেও মন্তব্য করেন দিলীপ ঘোষ। একদিন না একদিন এই রাস্তায় হাঁটতে হত বলেও মন্তব্য করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+