তৃণমূলই প্রমাণ করে দিল রাজ্যে সন্ত্রাস চলছে, কী করে প্রমাণ হল জানালেন দিলীপ

রাষ্ট্রপতির কাছে দরবার করে তৃণমূল কংগ্রেস প্রমাণ করে দিল রাজ্যে সন্ত্রাস চলছে। শনিবার মালদহে নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মনোনয়ন পর্বে সন্ত্রাস নিয়ে সরব দিলীপ ঘোষ।

রাষ্ট্রপতির কাছে দরবার করে তৃণমূল কংগ্রেস প্রমাণ করে দিল রাজ্যে সন্ত্রাস চলছে। শনিবার মালদহে নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মনোনয়ন পর্বে সন্ত্রাস নিয়ে সরব হলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, সম্প্রতি তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি ভবনের দ্বারস্থ হয় বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ নিয়ে। আর এই অভিযোগেই তৃণমূল পরিষ্কার করে দিয়েছে রাজ্যে সন্ত্রাস করেছে তৃণমূল কংগ্রেস।

তৃণমূলই প্রমাণ করে দিল রাজ্যে সন্ত্রাস চলছে, তোপ দিলীপের

এদিন তিনি বলেন, এবার সময় এসেছে। আর বিজেপিকে নিয়ে নয়, এবার তৃণমূল নিজেদের নিয়ে ভাবুক। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, কোথাও কোন সন্ত্রাস নেই, পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে। আবার তাঁর দলের সাংসদরা দল বেঁধে রাষ্ট্রপতির কাছে দরবার করে বলছেন পশ্চিমবঙ্গে সন্ত্রাস চলছে। তাঁদের দ্বিচারিতায় প্রমাণ হয়ে গিয়েছে, রাজ্যে কারা সন্ত্রাস করছে।

বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ নিয়ে গিয়েছে দিল্লিতে। আর রাজ্যে নিজের মনোনয়ন পর্বেই জয়ী ৩৪ শতাংশ আসনে। এসব নাটক বুঝতে বাংলার মানুষের আর বাকি নেই। বিজেপি সন্ত্রস্ত প্রার্থীদের নিয়ে দরবার করেছিল স্বরাষ্ট্রমন্ত্রী ও উপরাষ্ট্রপতির কাছে।

তাঁর কথায়, তৃণমূল তাই বিজেপির দেখাদেখি নাটক করতে গিয়েছে। দিল্লিতে গিয়ে বলছে- বিজেপি মারছে। সংঘর্ষ করছে। এসব করে আর রক্ষা পাবে না তৃণমূল। নিজেরা সন্ত্রাস করে মনোনয়ন দিতে না দিয়ে দিল্লিতে গিয়ে যত নাটক করবে, ততই বাংলায় বিজেপির জমি শক্ত হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+