হোয়াটসঅ্যাপে ছবি পাঠান! ২৪-এর লোকসভায় তৃণমূলের কোন পরিস্থিতি, বললেন দিলীপ ঘোষ

কর্মীদের চাঙ্গা রাখতে ফের তৃণমূলকে কড়া আক্রমণের পথে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন গান্ধী সংকল্প যাত্রায়। তৃণমূল কর্মীদের ঠ্যাং ভাঙায় হুঁশিয়ারি পাওয়া গিয়েছে তাঁর গলায়।

কর্মীদের চাঙ্গা রাখতে ফের তৃণমূলকে কড়া আক্রমণের পথে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন গান্ধী সংকল্প যাত্রায়। তৃণমূল কর্মীদের ঠ্যাং ভাঙায় হুঁশিয়ারি পাওয়া গিয়েছে তাঁর গলায়। দিলীপ ঘোষ অভিযোগ করেন, পুলিশের সাহায্য নিয়ে তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে। কিন্তু এই পুলিশই একদিন তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরাবে।

'একের বদলে দুই'

'একের বদলে দুই'

সূত্রের খবর অনুযায়ী আক্রমণাত্মক বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ দাবি করেন, বিজেপি হিংসা করে না। তবে হিংসা সহ্য করবে না বিজেপি। তাদের একজনকে মারলে, তৃণমূলের দুজনকে মারা নিদান দিয়েছেন তিনি। অন্যদিকে তৃণমূল যদি বিজেপি কর্মীর এক ঠ্যাং ভাঙে, তাহলে তৃণমূল কর্মীর দুই ঠ্যাং যেন ভাঙা হয় বলেছেন তিনি। বীরভূমে হওয়া গান্ধী সংকল্প যাত্রায় দিলীপ ঘোষকে ওই কথা বলতে শোনা গিয়েছে। তাই রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এটা নাম না করে একরকম অনুব্রত মণ্ডলকেই হুঁশিয়ারি দেওয়া।

পুলিশের কাজে বাধার অভিযোগ

পুলিশের কাজে বাধার অভিযোগ

দিলীপ ঘোষ অভিযোগ করে বলেন, পুলিশের কাজে বাধা দেওয়া হচ্ছে। তাই শান্তি ফেরানোর চেষ্টা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ তৃণমূল দুর্বৃত্ত ও সমাজবিরোধীদের দল হয়ে গিয়েছে। তাদের অত্যাচারের সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন দিলীপ ঘোষ।

'ছবি পাঠান হোয়াটসঅ্যাপে'

'ছবি পাঠান হোয়াটসঅ্যাপে'

প্রত্যন্ত এলাকার দলের কর্মীদের মনের জোর বাড়াতে দিলীপ ঘোষ বলেন, তৃণমূলের যেসব নেতারা ধমকাচ্ছেন, তাঁদের ছবি যেন তাঁর( দিলীপ ঘোষ) হোয়াটসঅ্যাপে পাঠানো হয়। অভিযুক্তদের বাড়ি থেকে কলার চেনে বের করা হবে বলেও জানিয়েছেন তিনি।

'পুলিশই তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরাবে'

'পুলিশই তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরাবে'

দিলীপ ঘোষ অভিযোগ করেন, পুলিশের সাহায্য নিয়ে তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে। কিন্তু এই পুলিশই একদিন তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরাবে।

 ২৪-এর নির্বাচনে তৃণমূলের পরিস্থিতি

২৪-এর নির্বাচনে তৃণমূলের পরিস্থিতি

গান্ধী সংকল্পযাত্রায় তৃণমূলকে হুঁশিয়ারি দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, কেন্দ্রের পাঠানো টাকা তৃণমূল নেতাদের পকেটে যাচ্ছে। এরপরেই তাঁকে বলতে শোনা যায় ১৯-এ হাফ করেছেন আর একুশে সাফ করে দেবেন। আর ২৪-এর লোকসভা নির্বাচনে তৃণমূল দোকান খোলার লোক পাবে না বলেও দাবি করেন দিলীপ ঘোষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+