বিজেপির সভাস্থল ভাঙচুর! তৃণমূলের সামনেই কীভাবে রাজনীতি, জানালেন দিলীপ
বিজেপির সভাস্থল ভাঙচুর! তৃণমূলের সামনেই কীভাবে রাজনীতি, জানালেন দিলীপ
ফের বিতর্কিত মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। এদিন কলেজ স্ট্রিটে চায়ে পে চর্চায় তিনি বলেন, প্রয়োজনে বুকের ওপর চা দিয়ে রাজনীতি করবে বিজেপি। যদিও এই মন্তব্য দিলীপ ঘোষের মুখে নতুন কিছু নয়। গত বছর লোকসভা নির্বাচনের আগেও তিনি এই ধরনের মন্তব্য করেছিলেন।

বিজেপির সভাস্থল ভাঙচুরের অভিযোগ
দিলীপ ঘোষ অভিযোগ করেন, শনিবার রাতে বিজেপির সভাস্থল ভাঙচুর করা হয়েছে।

পুলিশের বিরুদ্ধে অভিযোগ
এই ঘটনায় পুলিশকেই দায়ী করেন দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, বিজেপির সভা ব্যর্থ করতে বারে বারে চক্রান্ত করছে পুলিশ। তিনি বলেন, এর আগেও বিজেপি চক্রান্তের মোকাবিলা করেছে।

তৃণমূলের বুকের ওপর পা দিয়ে সভা
তিনি বলেন, প্রয়োজনে কলকাতায় তৃণমূলের বুকের ওপর পা দিয়ে সভা করবে বিজেপি। যদিও বিজেপির রাজ্য সভাপতির এই মন্তব্য নতুন কিছু নয়। এর আগেও তিনি এই ধরনের মন্তব্য করেছিলেন। সেই সময় বিরোধীরা এই মন্তব্যের জন্য দিলীপ ঘোষের সমালোচনাও করেছিলেন।

শুভেন্দুর হুঁশিয়ারির জবাব দিতে গিয়ে একই কথা
২০১৯-এর লোকসভা নির্বাচনের সময়ও এই কথা বলেছিলেন দিলীপ ঘোষ। শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষকে কার্যত পেচি মস্তানের সঙ্গে তুলনা করেছিলেন। জবাব দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেছিলেন, গুণ্ডা, পুলিশকে দিয়ে বিজেপিকে আটকাবেন তো, বুকের ওপর পা দিয়ে রাজনীতি করব।












Click it and Unblock the Notifications