নোটবাতিল, জিএসটির মতোই ব্যর্থ হবে তৃণমূল কংগ্রেস! এনআরসি নিয়ে মমতা কোথায় দাঁড়িয়ে, জানালেন দিলীপ
পুরো তৃণমূল এমন কি মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলেও এনআরসি আটকাতে পারবেন না। এদিন মালদায় এমনটাই বললেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।
পুরো তৃণমূল কংগ্রেস এমন কি মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলেও এনআরসি আটকাতে পারবেন না। এদিন মালদায় এমনটাই বললেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কটাক্ষ ভোটে টান পড়েছে বলেই এনআরসি নিয়ে রাস্তায় নেমে পড়েছে তৃণমূল। প্রসঙ্গত এনআরসির বিরোধিতা করে তৃণমূল ইতিমধ্যে বডজড় কর্মসূচি নিয়েছিল কলকাতায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সিঁথি থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করেছে তারা।

তৃণমূলের বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ
দিলীপ ঘোষের অভিযোগ, ভোটে টান পড়ায় রাস্তায় নেমে ভয় দেখানো শুরু করেছে তৃণমূল। তিনি বলেন, আগে তৃণমূল মুসলিমদের ভয় দেখাত, এবার তারা হিন্দুদেরও ভয় দেখানো শুরু করেছে। এদিনও দিলীপ ঘোষ আগের বলা কথাই স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, কোনও হিন্দুকে কেউ ভারত থেকে তাড়াতে পারবে না। কিন্তু বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীদের এদেশে থাকতে দেওয়া হবে না।

নোটবাতিল, জিএসটির মতো ব্যর্থ হবে তৃণমূল, দাবি দিলীপের
দিলীপ ঘোষ বলেন, নোটবাতিল, জিএসটি, তিনতালাক, ৩৭০ ধারার মতোই এনআরসি নিয়ে ব্যর্থ হবে তৃণমূল। পুরো তৃণমূল এমন কি মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলেও এনআরসি আটকাতে পারবেন না। বলেছেন দিলীপ ঘোষ।

অসম ও বাংলার মধ্যে ফারাক করেছিলেন দিলীপ ঘোষ
এনআরসি নিয়ে অসম ও বাংলার মধ্যে ফারাক আছে বলে জানিয়েছিলেন দিলীপ ঘোষ। এনআরসি নিয়ে বাংলার মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে আশ্বাস্ত করেছিলেন তিনি। লোকসভায় পাশ হওয়া নাগরিকত্ব বিলের কথা উল্লেখ করে তিনি বলেছিলেন, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেশী দেশগুলি থেকে যেসব হিন্দু, বৌদ্ধ, শিখ, ক্রিশ্চিয়ান, পার্সি কিংবা জৈনরা ভারতে এসেছেন তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে। বিলটি রাজ্যসভায় পাশ করানোর পরেই পশ্চিমবঙ্গে এনআরসির কাজ শুরু করা হবে বলে জানিয়েছিলেন তিনি।












Click it and Unblock the Notifications