তৃণমূলের মন্ত্রীর বাড়িতেই রয়েছে বোমার কারখানা! বিস্ফোরক অভিযোগ দিলীপের

ফের বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষের। নিশানায় সেই জ্যোতিপ্রিয় মল্লিক। আমডাঙা-কাণ্ডে ফের জ্যোতিপ্রিয় মল্লিককে কাঠগড়ায় তুললেন তিনি।

ফের বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষের। নিশানায় সেই জ্যোতিপ্রিয় মল্লিক। আমডাঙা-কাণ্ডে ফের জ্যোতিপ্রিয় মল্লিককে কাঠগড়ায় তুললেন তিনি। তাঁর বিস্ফোরক অভিযোগ, তৃণমূলের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতেই রয়েছে বোমার কারখানা। তৃণমূলের নেতারাই এখন বোমা বানাচ্ছেন। এখানে বালু, আর বীরভূমে কেষ্ট-রা হলেন বোমা তৈরির কারিগর।

তৃণমূলের মন্ত্রীর বাড়িতেই রয়েছে বোমার কারখানা! বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষের

জ্যোতিপ্রিয় মল্লিক ও অনুব্রত মণ্ডলের সঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বাক্যযুদ্ধ সর্বজনবিদিত। প্রায়ই নানা ঘটনায় একে অপরের বিরুদ্ধে তোপ দাগতে সিদ্ধহস্ত ওঁরা। বিজেপি রাজ্য সভাপতি যেমন এদিন তৃণমূলের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে কাঠগড়ায় তুললেন। একইসঙ্গে নাম নিলেন অনুব্রত-রও। জ্যোতিপ্রিয় মল্লিকও তাঁকে বিঁধলেন পাগল বলে।

জ্যোতিপ্রিয় মল্লিকের সাফ জবাব, পাগলের প্রলাপ বকছে দিলীপ। ওঁর কথার আর কী উত্তর দেব। ওঁর কথার উত্তর দেওয়ার মতো প্রবৃত্তি হয় না। ও কী বলছে ও নিজেই জানে না। ওর মাথার চিকিৎসা দরকার। উল্লেখ্য, এর আগে কু-কথার লড়াইয়ে নেমেছিলেন দিলীপ ও জ্যোতিপ্রিয়। এবার জ্যোতিপ্রিয়কে বোমা তৈরির কারিগর আখ্যা দিলেন। ফল্টে পাগল আখ্যা পেলেন জ্যোতিপ্রিয়র কাছ থেকে।

এর আগে কু-কথার লড়াই এমন জায়গায় গিয়েছিল যে, গুন্ডামির জবাব মস্তানিতে দিতে চেয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। বিজেপির দিলীপ ঘোষকে পাল্টা দেওয়ার নামে গণধোলাইয়ের হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূলের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। হাবড়ায় বিজেপির থানা ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়ে তৃণমূলকে ছিঁচকে মস্তানের দল বলেন দিলীপ ঘোষ। এই কথার পরিপ্রেক্ষিতে জ্যোতিপ্রিয় বলেছিলেন, বিজেপি অশিক্ষিতের দল, একটা বর্বর দল। দিলীপ ঘোষ বিজেপির রাজ্য সভাপতি হলে কী হবে, ওঁর মান আমাদের ব্লক সভাপতির থেকেও খারাপ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+