'শুনছি স্কুল খুলবেন, সেপ্টেম্বরে কী হবে উনি কী করে বুঝছেন?' মমতাকে ঝাঁঝালো তোপ দিলীপের

লকডাউনের মাঝে স্কুল খোলা নিয়ে এবার মমতা সরকারকে তোপ দাগতে ছাড়ছে বিজেপি শিবির। একদিকে করোনা আতঙ্ক, অন্যদিকে করোনার জেরে অব্যাহত মৃত্যুমিছিল, এমন এক করুণ পরিস্থিতিতে স্কুল খোলা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাকে এক চুল জমি না ছেড়ে আক্রমণ করলেন দিলীপ ঘোষ।

স্কুল খোলা বিতর্ক ও দিলীপ ঘোষ

স্কুল খোলা বিতর্ক ও দিলীপ ঘোষ

'শুনছি স্কুল খুলবেন, এখনও অগাস্ট আসেনি। সেপ্টেম্বরে কী হবে উনি বুঝছেন কী করে? রাজনীতি হচ্ছে সব।' এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুল খোলা নিয়ে ইঙ্গিতকে কটাক্ষ করেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।

কেন্দ্র রাজ্য সংঘাত ও শিক্ষা

কেন্দ্র রাজ্য সংঘাত ও শিক্ষা

দিলীপ ঘোষের দাবি, এর আগে যখন সেন্ট্রাল বোর্ড সেপ্টেম্বরে পরীক্ষা নেওয়ার কথা বলে, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাতে বাধা দেন। এরপরই বঙ্গ বিজেপির সভাপতির প্রশ্ন, আর এখন মমতা নিজেই সেপ্টেম্বরে স্কুল খুলতে চাইছেন?

'একটা লকডাউন ঘোষণা চারবার করতে হয়..'

'একটা লকডাউন ঘোষণা চারবার করতে হয়..'

দিলীপ ঘোষ চেনা মেজাজে সুর চড়িয়ে এদিন বলেন, ' পরিস্থিতি অনুকূল হলে সব খোলা উচিত। ছেলে মেয়েদের বছর নষ্ট হচ্ছে। একটা লকডাউন ঘোষণা করতে গিয়ে চারবার ঘোষণা করতে হয়..। 'এই সুরেই মমতা সরকারকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ।

 শুক্রবারের লকডাউন নিয়ে বার্তা

শুক্রবারের লকডাউন নিয়ে বার্তা

দিলীপ ঘোষ বলেন, 'মহরম.. শুক্রবারে লকডাউন হবে না। কিন্তু রাম মন্দির প্রতিষ্ঠার দিন লকডাউন করতেই হবে। কাউকো সন্তুষ্ট করতে উনি এমন টা করছেন, কিন্তু এতে ক্ষতি হবে আরও।' রাজ্যের লকডাউনের দিনবদল প্রসঙ্গে এভাবেই মমতা কে খোঁচা দেন রাজ্য বিজেপি সভাপতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+