বাংলায় পুরোপুরি ভেঙে পড়েছে রেশন ব্যবস্থা, ফের আক্রমণ দিলীপের
বাংলায় পুরোপুরি ভেঙে পড়েছে রেশন ব্যবস্থা, ফের আক্রমণ দিলীপের
করোনা ভাইরাসের লকডাউনের মাঝে রেশন বিলি নিয়ে পশ্চিমবঙ্গ জুড়ে নানা অশান্তির খবর উঠে আসছে। মুর্শিদাবাদ থেকে হাওড়া - রাজ্যের বিভিন্ন জেলায় রেশন নিয়ে তুলকালাম চলছে। এবং এই অবস্থায় সরকারকে সরাসরি নিশানা করেছে রাজ্যের বিরোধী দলগুলি। অন্যদিকে রাজ্য সরকার দায় চাপাচ্ছে কেন্দ্রের ঘাড়ে।

রেশন দুর্নীতি
রেশনে কোথাও নিম্নমানের চাল গম দেওয়ার অভিযোগ উঠছে, কোথাও ওজনে কম দেওয়ার অভিযোগ উঠছে। আবার কোথাও পর্যাপ্ত স্টক থাকা সত্ত্বেও এলাকার মানুষ রেশন পাচ্ছেন না বলে অভিযোগ তুলেছেন। আর এই অভিযোগ ঘিরেই সালার থেকে ডোমজুড় রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে।

একে অপরের বিরুদ্ধে অভিযোগ
বিরোধীরা অভিযোগ করছেন রেশনের চাল নিয়ে রাজ্য সরকার দুর্নীতি করছে। তৃণমূল কংগ্রেসের নেতারা কেন্দ্র সরকারের দেওয়া চাল, গম চুরি করে সাধারণ মানুষকে হয়রানির মধ্যে ফেলছেন। অন্যদিকে রাজ্য সরকার দাবি করেছে ঠিকমতো রেশন পাঠাচ্ছে না কেন্দ্র। অথবা পাঠালেও তার মান অত্যন্ত খারাপ।

রাজ্য সরকারকে একহাত
এই অবস্থায় এমন কথা উঠেছিল যে রেশন বিলি নিয়ে অশান্তি ছড়ালে তা বন্ধ করে দেবে রাজ্য সরকার। এই প্রসঙ্গেই রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে একহাত নিয়েছেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

রেশন নিয়ে দিলীপের তোপ
দিলীপবাবুর বক্তব্য, রাজ্যজুড়ে রেশন ব্যবস্থা পুরোপুরি ভেঙ্গে পড়েছে। রেশন ব্যবস্থাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না রাজ্য সরকার। অশান্তি হলেই রেশন দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে। যা কখনই সমাধানের পথ হতে পারে না বলে দিলীপবাবু দাবি করেছেন।

বিজেপি নেতাদের রেশন প্রতিবাদ
প্রসঙ্গত বাংলার বিজেপি নেতা-কর্মীরা রাজ্যের রেশন দুর্নীতি নিয়ে বারবার হচ্ছেন। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে তারা বিভিন্ন জায়গায় ছবি ভিডিও পোস্ট করে এই দুর্নীতির বিষয়ে প্রচার চালাচ্ছেন। তবে অনেক ক্ষেত্রেই এই প্রচার বিভ্রান্তিমূলক বলে সরকার তথা প্রশাসনের তরফে দাবি করা হয়েছে।












Click it and Unblock the Notifications