আম্বানিদের গ্রেফতার করে প্রতারণার বিরুদ্ধে কড়া পদক্ষেপ মোদীরই! মমতাকে কড়া আক্রমণ দিলীপের

সবচেয়ে বড় কেলেঙ্কারি হয়েছে এই পশ্চিমবঙ্গেই। চিটফান্ডে ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকার কেলেঙ্কারি। যাঁরা নিয়েছেন তাঁরাই এখন বড় বড় কথা বলছেন। এমনটাই অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

সবচেয়ে বড় কেলেঙ্কারি হয়েছে এই পশ্চিমবঙ্গেই। চিটফান্ডে ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকার কেলেঙ্কারি। যাঁরা নিয়েছেন তাঁরাই এখন বড় বড় কথা বলছেন। এমনটাই অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আম্বানিদের গ্রেফতার করে প্রতারণার বিরুদ্ধে কড়া পদক্ষেপ মোদীরই! মমতাকে কড়া আক্রমণ দিলীপের

চোরেদের রানি তৃণমূল নেত্রী। তিনিই বড় বড় কথা বলছেন। পিএনবি প্রতারণা কাণ্ড নিয়ে তৃণমূলের অভিযোগের ভিত্তিতে এমনটাই বললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি বিজেপি ক্ষমতায় আসার পরে দেশে দুর্নীতি বন্ধের চেষ্টা হয়েছে। এপ্রসঙ্গে তাঁর দাবি, এর আগে আম্বানি পরিবারের গায়ে হাত দেওয়ার সাহস হয়নি কোনও প্রধানমন্ত্রীর। প্রসঙ্গত পিএনপি প্রতারণা কাণ্ডে আম্বানি পরিবারের এক সদস্যকে গ্রেফতার করেছে সিবিআই।
পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি জানিয়েছেন, পিএনবি প্রতারণায় যদি কোনও বিজেপি নেতা জড়িত থাকেন, তাহলে তাঁকে দলে রাখা হবে না। আর যে আইনের জন্য কোনও অভিযুক্ত বিদেশে গিয়ে লুকিয়ে থাকছে, সেই আইন কংগ্রেসের তৈরি বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। সেই সরকারে মন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পিএনবি প্রতারণা কাণ্ড প্রকাশ্যে আসার পর অনেকটাই ব্যাকফুটে বিজেপি। বিরোধীদের কড়া আক্রমণের মুখে ভারতের এই শাসকদল। প্রতিদিনই বিজেপিকে আক্রমণ করছেন রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়রা। সেই আক্রমণের মুখে প্রধানমন্ত্রীকেই এগিয়ে দিতে চাইছেন দিলীপ ঘোষরা। তাই তাঁরা বলছেন, আম্বানি পদবিধারীদের গ্রেফতারের সাহস দেখিয়েছেন প্রধানমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+