সবাইকে উদ্বেগে রাখা অভ্যেস মমতার! দড়ি ধরে মারো টান, রানি হবে খান খান, স্লোগান তুললেন দিলীপ
সবাইকে উদ্বেগে রাখা অভ্যেস মমতার! দড়ি ধরে মারো টান, রানি হবে খান খান, স্লোগান তুললেন দিলীপ
মঙ্গলবার অনেকেই নিশ্চিন্ত মনে পরীক্ষা দিতে পারেনি। মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ এদিন স্লোগান তোলেন, দড়ি ধরে মারো টান, রানি হবে খান খান। দড়ি ধরার সময় এসে দিয়েছে। এদিন দিলীপ ঘোষের সঙ্গে হাজির ছিলেন বিজেপি নেত্রী জ্যোতির্ময়ী শিকদার।

পরীক্ষা নিয়ে চিন্তায় ছাত্রছাত্রী, অভিভাবকরা
দিলীপ ঘোষ বলেন, সোমবার লকডাউন ছিল। আবার তা রয়েছে সামনের সপ্তাহে। সোমবারেও অনেক অভিভাবক ও ছাত্রছাত্রী নিশ্চিত হতে পারেননি মঙ্গলবার পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাওয়া নিয়ে। রাজ্য সরকারের জন্যই তা হয়েছে। ছাত্রছাত্রীরা আদৌ পরীক্ষা দিতে পারবেন কিনা তেমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল। অভিযোগ করেছেন দিলীপ ঘোষ।

ভবিষ্যৎ নাগরিকদের নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে
দিলীপ ঘোষের অভিযোগ ভবিষ্যৎ নাগরিকদের নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। যারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না, তাঁদের পশ্চিমবঙ্গের রাজনীতি করার নৈতিক অধিকার নেই। তাদের নিজের থেকে সরে যাওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। এপ্রসঙ্গে তিনি বলেন, সবাইকে উদ্বেগে রাখা অভ্যেস হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।

চাকরি পাচ্ছেন না রাজ্যের ছেলে মেয়েরা
দিলীপ ঘোষ অভিযোগ করেন রাজ্যের ছেলেমেয়েরা ভাল রেজাল্ট করা সত্ত্বেও চাকরি পাচ্ছেন না। চাকরি পাচ্ছেন গুজরাত, রাজস্থান থেকে যাঁরা আসছেন তাঁরা। ঘরে মধ্যে বসেই সব চূড়ান্ত হয়ে যাচ্ছে। অভিযোগ করেছেন দিলীপ ঘোষ।

দড়ি ধরে মারো টান, রানি হবে খান খান
দিলীপ ঘোষ এদিন স্লোগান তোলেন, দড়ি ধরে মারো টান, রানি হবে খান খান। দড়ি ধরার সময় এসে দিয়েছে। দড়ি ধরতে হবে, দড়ি টানতে হবে। বলেছেন তিনি।












Click it and Unblock the Notifications