আপনি গোয়া নাকি বাংলার মেয়ে আমরা ঠিক বুঝতে পারছি না! মমতাকে তীব্র আক্রমণের দিলীপের
পেট্রোল-ডিজেলের দামে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিয়েছে মোদী সরকার। দিওয়ালির সন্ধ্যায় পেট্রোলের দাম পাঁচ টাকা এবং ডিজেলের দামে ১০ টাকা ছাড় দিয়েছে সরকার। ফলে অনেকটাই দাম কমে গিয়েছে পেট্রোপণ্যের। কিন্তু এখনও পর্যন্ত রাজ্
পেট্রোল-ডিজেলের দামে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিয়েছে মোদী সরকার। দিওয়ালির সন্ধ্যায় পেট্রোলের দাম পাঁচ টাকা এবং ডিজেলের দামে ১০ টাকা ছাড় দিয়েছে সরকার। ফলে অনেকটাই দাম কমে গিয়েছে পেট্রোপণ্যের। কিন্তু এখনও পর্যন্ত রাজ্যে দাম কমেনি পেট্রোল-ডিজেলের।
এমনকি এই বিষয়ে সরকারের তরফে কোনও কথাও বলা হয়নি। আর তাই অবিলম্বে রাজ্য সরকারকেও দাম কমাতে হবে। আর এই দাবিতে ব্যাপক আন্দোলনের হুঁশিয়ারি বঙ্গ বিজেপি নেতৃত্বের। যদিও আন্দোলনের আগেই আটকে দেওয়া হয় বিজেপির মিছিল।

আর দিদির ভাইদের দেখা যাচ্ছে না!
কেন্দ্র শুল্ক কমালেও পেট্রোপণ্যে ভ্যাটে ছাড় দেয়নি বাংলা। আর অবিলম্বে এই ছাড় দিতে হবে। এই দাবিতেই মিছিলের ডাক দেওয়া হয় বিজেপির তরফে। কিন্তু মিছিলের কোনও অনুমতি দেওয়া হয়নি। আর তা নিয়ে সকাল থেকেই উত্তেজনা ছিল। আর তাই বিজেপির রাজ্য দফতরের সামনেই বক্তব্য রাখেন বিজেপি নেতারা। আর সেখানে দাঁড়িয়ে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করেন দিলীপ ঘোষ। তিনি বলেন যখন দাম বাড়ছিল তখন গরুর গাড়ী, ঘোরার গাড়ি নিয়ে পথে নেমেছিল, কিন্তু যখন দাম কমল তখন আর দিদির ভাইদের দেখা যাচ্ছে না। কম দামে পেট্রোল-ডিজেল কিনতে ভিনরাজ্য থেকে তেল ভরে আনছে ড্রাইভাররা দাবি দিলীপের।

তেলের দামে কাট করবেন তা কি সম্ভব?
শুধু তাই নয়, এদিন মমতার গোয়া এবং ত্রিপুরা সফর নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন দিলীপ ঘোষ। বলেন, পুজোর সময়ে যারা গোয়া এবং ত্রিপুরাতে গিয়েছিলেন তাঁরা সেখানে ফোন করে জিজ্ঞেস করুন সেখানকার মানুষ কেমন আছে। কতটা আনন্দে রয়েছে। আর তা বলতে গিয়েই মমতাকে আক্রমণ প্রাক্তণ বিজেপি রাজ্য সভাপতির। বলেন, কাটমানি খেয়ে অভ্যাস হয়ে গিয়েছে ওনার, তেলের দামে কাট করবেন তা কি সম্ভব? উৎসবের মরশুমে আর দাম কমবে না বলেই দাবি দিলীপের।

সত্যি সত্যি কার মেয়ে বুঝতে পারছি না!
অন্যদিকে দিলীপ বলেন, গোয়াতে গিয়ে মমতা বলেছিলেন আমি গোয়ার মেয়ে। ভোটের সময়ে বাংলাতে বলেছিলেন বাংলার মেয়ে। আমরা বুঝতে পারছি না ঠিক বিষয়টি কি? সত্যি সত্যি কার মেয়ে বুঝতে পারছি না! কটাক্ষ বিজেপি সাংসদের। তবে মমতা সরকারকে তাঁর পরামর্শ, বাংলার ছোট ছোট ছেলে-মেয়েরা একটু আনন্দে থাকবে সেটা উনি চাইছেন না। আর তাই পেট্রোল-ডিজেল থেকে একটু কম লাভ তোলের পরামর্শ সাংসদের। কবে এক টাকা কমিয়েছেন তা এখনও শুনিয়ে যাচ্ছেন বলেও তোপ তাঁর।

দেশ ঘুরে দাঁড়াচ্ছে!
প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ ঘরে দাঁড়াচ্ছে। দেশে ব্যবসা হচ্ছে। সবথেকে বেশী জিএসটি কালেকশন হয়েছে বলে দাবি দিলীপ ঘোষের। এই বছর দীপাবলিতে রেকর্ড দেশে ব্যবসা হয়েছে বলেও দাবি তাঁর। এই বিষয়ে বিক্ষোভ মঞ্চ থেকেও পরিসংখ্যান তুলে দেন দিলীপ ঘোষ। আর তাই মমতা বন্দ্যোপাধ্যায়কেও উত্তর প্রদেশ সহ বিজেপি শাসিত রাজ্যগুলিকে অনুসরন করার কথা বলেন তিনি।












Click it and Unblock the Notifications