বীরভূম থেকে খুনের রাজনীতি নদিয়ার আমদানি করলেন অনুব্রত, তির ছুড়লেন দিলীপ

নদিয়ার কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে নৃশংস হত্যাকাণ্ডের পিছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

নদিয়ার কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে নৃশংস হত্যাকাণ্ডের পিছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, অনুব্রত মণ্ডল সম্প্রতি নদিয়া জেলা তৃণমূলের পর্যবেক্ষক হয়েছেন। তিনিই বীরভূম থেকে খুনের রাজনীতি নিয়ে গেলেন নদিয়ায়। এখন বিজেপিকে বলির পাঁঠা করার চেষ্টা হচ্ছে।

বীরভূম থেকে খুনের রাজনীতি নদিয়ার আমদানি করলেন অনুব্রত

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই ঘটনায় রাজ্য সরকারের দিকে আঙুল তোলেন। তিনি বলেন, তৃণমূল সরকার সম্পূর্ণ ব্যর্থ। একজন জনপ্রতিনিধি খুন হচ্ছে নিজের নির্বাচনী ক্ষেত্রে, এ ঘটনা সচরাচর ঘটে না। ক্ষমতায় থেকেও এঁরা নিজের দলের কর্মী-নেতাদের রক্ষা করতে পারে না।

তাঁর কথায়, বিজেপি কি খুন করে? খুন করেছে কোনও মানুষ। যে-ই এই ঘটনার নেপথ্যে থাকুক তাঁকে খুঁজে বের করা হোক। দোষী শাস্তি পাক, আমরাও চাই। প্রয়োজনে সিবিআই তদন্ত হোক, আমরা সমস্তরকম সহায়তা করতে প্রস্তুত। এর আগে বিজেপিকে জড়ানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু সমস্ত ঘটনার পিছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বই সামনে এসেছে।

উল্লেখ্য, নিজের নির্বাচনী ক্ষেত্রে সরস্বতী পুজোর অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন সত্যজিৎ। সেখানেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে নৃশংসভাবে খুন করা হয় তৃণমূল বিধায়ককে। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+