মমতাকে হিটলার বলে কটাক্ষ দিলীপ ঘোষের

মঙ্গলবার যাদবপুর থেকে মমতার মিছিলকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, হিটলারকে শপথ নিতে দেখেছিলাম, আজ সাদা শাড়ি পরা হিটলারকে শপথ নিতে দেখলাম।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের তীব্র ভাষায় আক্রমণ শানালেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার যাদবপুর থেকে মমতার মিছিলকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, হিটলারকে শপথ নিতে দেখেছিলাম, আজ সাদা শাড়ি পরা হিটলারকে শপথ নিতে দেখলাম। তিনি দাবি করেছেন মানুষের সমর্থন হারাচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। গতকাল মমতা সাদা পোশাকের পুলিস ও ১০০ দিনের কাজের শ্রমিকদের দিয়ে সভা ভরিয়েছিলেন। আজকের সভায় অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে। হাওড়ায় লোকের অভাবে সভা বাতিল করতে হবে মমতাকে। এমনই অভিযোগ করেছেন দিলীপ ঘোষ।

 মমতাকে হিটলার বলে কটাক্ষ দিলীপ ঘোষের

নাগরিকত্ব আইনের প্রতিবাদে রাজ্যবাসীর হিংসাত্মক আন্দোলনের সমলোচনা করে বলেছেন আইন না মানা মমতার অভ্যাসে পরিণত হয়েছে। মমতা রাষ্ট্রদ্রোহিতা শেখাচ্ছেন বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। পুলিস আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ বলেও অভিযোগ করেছেন তিনি।

দিলীপ ঘোষের অভিযোগ, নাগরিকত্ব সংশোধনী বিলের এতোই বিরোধী হলে কেউ কেন বিরুদ্ধে ভোট দিলেন না সংসদে এমনই অভিযোগ করেছেন তাঁরা। ভোটাভুটির দিন তৃণমূল কংগ্রেসের আটজন সাংসদ কেন অনুপস্থিত ছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। নাগরিকত্ব আইন নিয়ে মিথ্যে কথা বলে মুখ্যমন্ত্রী প্ররোচনা দিচ্ছেন বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+