Dilip Ghosh: 'কোনও কর্মীর গায়ে হাত দিলে থানা ঘেরাও হবে', পুলিশকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের
েফর বিস্ফোরক বিজেপি নেতা দিলীপ ঘোষ। পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন পুলিশকে। বিজেপি কর্মীদের কারোর গায়ে হাত দিলে থানা ঘেরাও হবে। পুলিশকে তৃণমূল কংগ্রেসের চর বলে আক্রমণ শানিয়েছেন তিনি।
বিজেপি নেতার দাবি পুলিশ শাসক দলের সঙ্গে আঁতাত করে কাজ করছে। এমন কী পুলিশ সুপারের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছেন তিনি। এক কথায় পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে নিশানা করেছেন তিনি। পশ্চিম মেদিনীপুরের নতুন পুলিশ সুপার হয়ে এসেছেন ধৃতিমান সরকার।

দায়িত্ব নেওয়ার পরেই মেদিনীপুরের পুলিশ সুপার খড়গপুরে অফিস করার সিদ্ধান্ত নিয়েছেন। সপ্তাহে তিন-চারদিন করে খড়গপুরের এই অফিসে বসছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য ভারতী ঘোষ দায়িত্বে থাকাকালীন খড়গপুরে পুলিশ সুপারের অফিসটি খোলা হয়েছিল। তিিন চলে যাওয়ার পর থেকে সেটি বন্ধ ছিল। ভারতী ঘোষ বিজেপিতে যোগ দিয়েছেন।
পুলিশ সুপারের খড়গপুরের অফিসে বসার নেপথ্যে শাসক দলের স্বার্থসিদ্ধি রয়েছে বলে দাবি করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেছেন খড়গপুরে পুলিশের অফিস না খুললে তৃণমূল কংগ্রেস জিততে পারবে না সেকারণেই এই পুলিশ সুপার কাজ করছেন বলে অভিযোগ করেছেন তিনি। তৃণমূল কংগ্রেসকে জেতানোর জন্যই পুলিশ সুপার খড়গপুরে অফিস করছেন বলে অভিযোগ করেছেন তিনি।
সেকারণে পুলিশ সুপারকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনও বিজেপি কর্মীর গায়ে হাত পড়লে থানা ঘেরাও হবে। এমনকী পুলিশ সুপারের অফিস পর্যন্ত ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা।












Click it and Unblock the Notifications