বাড়িতে অতিথি এলে লোকে চা খাওয়ায়, আর মমতা টাকা চান, কটাক্ষ দিলীপের
মোদী কলকাতা সফরে আসার পর রাজ্যের দাবি দাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতা সফরে আসার পর রাজ্যের দাবি দাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বকেয়া টাকা চাওয়া নিয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বিজেপির নব নির্বাচিত সভাপতি দিলীপ ঘোষ বলেন বাড়িতে অতিথি এলে চা খাওয়ানো হয়, আর মমতা টাকা চান।

মমতাকে আক্রমণ
দ্বিতীয়বার বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন দিলীপ ঘোষ। প্রধানমন্ত্রীর সঙ্গে ১০ মিনিটের বৈঠকে রাজ্যে বকেটা টাকা চাওয়া নিয়ে মমতার কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, বাড়িতে অতিথি এলে চা খাওয়ানো হয়, কিন্তু মমতা টাকা চান। সিএএ বিরোধিতায় প্রধানমন্ত্রী সঙ্গে একাধিক অনুষ্ঠানে যোগ দেননি মমতা।

মোদী-মমতা সাক্ষাত
দিন কয়েক আগেই বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে কলকাতায় এসেছিলেন তিনি। রাজভবনে মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন মমতা। এই নিয়ে প্রবল সমালোচনা শুরু করেছিল বাম-কংগ্রেস। মমতা জানিয়েছিলেন মোদীর সঙ্গে এটা তাঁর সৌজন্য সাক্ষাত। রাজভবনে ১০ মিনিটের সেই সাক্ষাতে মমতা রাজ্যের বকেটা টাকার কথা জানিয়েছিলেন মোদীকে। একই সঙ্গে সিএএ, এনআরসি এবং এনআরপি ফিরিয়ে নেওয়ার আর্জি জানিয়েছিলেন। সিএএ বিরোধিতার কারণে মোদীর সঙ্গে একাধিক অনুষ্ঠানে যাননি মমতা।

টার্গেট ২০২১
বিজেপির এখন পাখির চোখ ২০২১-এর বিধানসভা ভোট। তার আগে পুরসভা ভোটে ক্ষমতা জাহির করার সুযোগ রয়েছে। বিধানসভা ভোটের আগে পুরভোটে নিজেদের ঝালিয়ে নিতে চায় বিজেপি। সেই টার্গেট করেই দিলীপকে দায়িত্ব দেওয়া হয়েছে। কারণ তার আগ্রাসী রাজনীতি বিজেপির সংগঠনে জোয়ার এনেছে। একদিকে মুকুলের দলবদলের রাজনীতি অন্যদিকে দিলীপের আগ্রাসী রাজনীতি এই দুয়ে ভর করে বিধানসভা ভোট পেরোতে চাইছে বিজেপি।












Click it and Unblock the Notifications