সিএএ নিয়ে প্রতিবাদী বুদ্ধিজীবীদের নমকহারাম বলে আক্রমণ দিলীপ ঘোষের
সিএএ নিয়ে গতকালই প্রতিবাদে সরব হয়েছিলেন বাংলার শিল্পীরা।
সিএএ নিয়ে গতকালই প্রতিবাদে সরব হয়েছিলেন বাংলার শিল্পীরা। স্বস্তিকা, কঙ্কনা থেকে সব্যসাচী চক্রবর্তী, রূপম ইসলাম সহ একাধিক শিল্পী কাগজ দেখাব না স্লোগান প্রতিবাদে সরব হয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। বঙ্গের শিল্পীদের সিএএ বিরোধী আন্দোলন দেখে রীতিমত ফুঁসে উঠেছেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। শিল্পীদের নমকহারাম বলে আক্রমণ করেছেন তিনি।

বাংলার বুদ্ধিজীবীদের এই আন্দোলন একেবারেই খেলো বলে দিলীপ অভিযোগ করেছেন। নাম না করে স্বস্তিকা মুখোপাধ্যায়কে আক্রমণ করে দিলীপ বলেছেন বিদেশে গিয়ে সোনা চুরি করে দেশের নাক কাটিয়ে এসেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগে বিদেশে গিয়ে সোনার দুল চুরি করার অভিযোগ উঠেছিল স্বস্তিকার বিরুদ্ধে। পরিচয় পত্র ছাড়া তাদের বিমানবন্দরে ঢুকতে দেব না বলে হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ।
প্রসঙ্গত উল্লেখ্য গতকাল স্বস্তিকার কাগজ দেখাব না পোস্টের পরেই বিজেপি শিবির থেকে স্বস্তিকাকে নিয়ে একাধিক কুরুচিকর মিম ছড়িয়ে দেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এর আগেও স্বস্তিকা সোশ্যাল মিডিয়ায় একাধিকবার বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিলেন।












Click it and Unblock the Notifications