বাড়বে করোনার সংক্রমণ! মন্দির খোলার মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের বিরোধিতায় সরব দিলীপ
পয়লা জুন থেকে মন্দির, মসজিদ, গির্জা খুলে দেওয়ার মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের পুনর্বিবেচনার দাবি তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
পয়লা জুন থেকে মন্দির, মসজিদ, গির্জা খুলে দেওয়ার মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের পুনর্বিবেচনার দাবি তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর মতে রাজ্য সরকারের সিদ্ধান্তে রাজ্যে লাফিয়ে বাড়বে করোনা আক্রান্তের সংখ্যা।

মুখ্যমন্ত্রীর ঘোষণা
মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, ১ জুন থেকে সব ধর্মীয় স্থানের দরজা খুলে দেওয়া হবে। তবে কোথাও ১০ জনের বেশি যেতে পারবেন না। আর ৮ জুন থেকে রাজ্য সরকারি অফিসগুলি ৭০ শতাংশ কর্মী নিয়ে কাজ করবে। এর আগে বিজেপি শাসিত কর্নাটক সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

দিলীপ ঘোষের বিরোধিতা
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মতে, রাজ্য সরকারের এই সিদ্ধান্ত সঠিক নয়। তাঁর প্রশ্ন কে দেখবেন কিংবা কে ঠিক করে দেবেন, কেবল ১০ জনই কোনও উপাশনালয়ে প্রবেশ করছেন। সেখানে কি পুলিশ রাখা হবে। তাঁর মতে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত, কেননা প্রতিদিনই রাজ্যে সংক্রমণের সংখ্যা বাড়ছে।

পুলিশের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ
দিলীপ ঘোষের অভিযোগ, পুলিশ ব্যস্ত রয়েছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করতে। কখন তাঁরা লকডাউন সঠিকভাবে মানা হচ্ছে কিনা, তার পর্যবেক্ষণ করবে।

পরিযায়ীদের ফেরার পর্যাপ্ত ব্যবস্থা করা হয়নি
দিলীপ ঘোষ বলেছেন, সারা দেশে ৮০ থেকে ৯০ লক্ষ পরিযায়ী শ্রমিক তাঁদের বাড়িতে ফিরেছেন। রাজ্যে সেখানে সংখ্যাটা ২-৩ লক্ষের মতো। পরিযায়ীদের ফেরার জন্য রাজ্য সরকার পর্যাপ্ত ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।












Click it and Unblock the Notifications