বিজেপির হতাশা কাটাতে একা শাহ নন, আসবেন মোদী-নাড্ডাও! ঘোষণা এবার দিলীপের

একুশের নির্বাচনে হারের পর বঙ্গ বিজেপি মুষড়ে পড়েছে। তারপর একের পর এক নির্বাচনে বিজেপি গোহারা হয়েছে বাংলায়। কোনও কেন্দ্রীয় নেতৃত্বকে সেভাবে বঙ্গ নেতৃত্বের পাশে দাঁড়াতে দেখা যায়নি।

একুশের নির্বাচনে হারের পর বঙ্গ বিজেপি মুষড়ে পড়েছে। তারপর একের পর এক নির্বাচনে বিজেপি গোহারা হয়েছে বাংলায়। কোনও কেন্দ্রীয় নেতৃত্বকে সেভাবে বঙ্গ নেতৃত্বের পাশে দাঁড়াতে দেখা যায়নি। ২০২১-এর নির্বাচন হয়েছিল অমিত শাহের নেতৃত্বে। সেই নির্বাচনে হেরে যে বাংলা থেকে মুখ ফিরিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, বছর ঘুরতে তাঁরা আবার তাকিয়েছে বাংলার দিকে।

বিজেপির হতাশা কাটাতে একা শাহ নন, আসবেন মোদী-নাড্ডাও!

৩৬৫ দিন পার করে অমিত শাহ বাংলায় আসছেন। তিনি তাঁর ব্যস্ত সফরে একাধিক কর্মসূতি পালন করবেন। বঙ্গ বিজেপিকে অক্সিজেন জোগাবেন। সম্প্রতি বঙ্গ বিজেপিতে যেভাবে ভাঙন ধরেছে, যেভাবে গোষ্ঠীকোন্দল সামনে আসছে, তাতে বিজেপি লাইফ লাইনের হদিশ পাচ্ছে না। সেই লাইফ লাইন দেওয়াই অমিত শাহের লক্ষ্য।

তবে বিজেপির বঙ্গ নেতৃত্বের একাংশ মনে করছে, একা অমিত শাহ নন, বাংলায় বিজেপিতে ফের পূর্বের গুরুত্বের আসনে পৌঁছে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকেও চাই। সেইমতোই দিলীপ ঘোষ জানিয়ে দিয়েছেন, অমিত শাহ সফর সেরে দিল্লি ফেরার পরই বাংলায় আসবেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ।

বিজেপি মনে করছে, একমতা্র কেন্দ্রীয় নেতৃত্বই পারে বাংলায় র্আবার বিজেপি কর্মীদের চাঙ্গা করতে। তাই শুধু অমিত শহা নন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সভাপতি জেপি নাড্ডারাও বাংলার বিজেপি কর্মীদের জাগাতে আসবেন। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, আমরা সকলকে আমন্ত্রণ জানিয়েছিলাম। অমিত শাহ আসছেন, মোদীজি এবং নাড্ডাজিও আসবেন।

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় পা রাখছেন একুশের নির্বাচনের পর। একুশের নির্বাচনের ষষ্ঠ দফায় শেষবার এসেছিলেন বাংলায়। তারপর ৩৬৫ দিন পেরিয়ে গিয়েছে। মাঝে একাধিকবার তাঁর বাংলা সফর বাতিল হয়েছে। তবে এবার তিনি আসছেনই। বেশ কিছু সরকারি কর্মসূচির সঙ্গে থাকছে দলীয় কর্মসূচিও।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দলের হয়ে বেশ কিছু জনসংযোগও করবেন। এই শুরু, এরপর নরেন্দ্র মোদী, অমিত শাহ ও জেপি নাড্ডাকে দিয়ে একাধকি জনসংযোগমূলক কর্মসূচি নেবে বঙ্গ বিজেপি। দিলীপ ঘোষের হাত থেকে বঙ্গ বিজেপির ব্যাটন সুকান্ত মজুমদারের হাতে যাওয়ার পর কেন্দ্রীয় নেতৃত্ব আসেনি বাংলায়। তাঁদের হাত ধরে পরিচিত হননি বঙ্গ বিজেপির নতুন সভাপতি।

এবার বিজেপি সেই ফাঁক পূরণ করে ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনের আগে ঝাঁপিয়ে পড়তে চাইছে বাংলায়। তাই দিল্লির নেতাদের কাছে বঙ্গে নেতৃত্বের তরফে অনুরোধ গিয়েছে। আর বাংলায় ২০২৪-এর ভোটে ফায়দা তুলতে এখন থেকেই নেতা-কর্মীদের চাঙ্গা করতে ময়দানে নামছে বিজেপি। বঙ্গ বিজেপির হতাশা কাটানোই এই সফরের মূল উদ্দেশ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+