বিজেপির নেতৃত্বের কোন্দল প্রকাশ্যে, নবান্নর অভিযানের সমাপ্তি নিয়ে মতবিরোধ দিলীপ-সুকান্তর
বিজেপির নেতৃত্বের কোন্দল প্রকাশ্যে, নবান্নর অভিযানের সমাপ্তি নিয়ে মতবিরোধ দিলীপ-সুকান্তর
বিজেপির নেতৃত্বের মধ্যে যে কোনও একতা নেই, তা নবান্ন অভিযানের মতো বড়ো আন্দোলন ক্ষেত্রেও প্রকট হয়ে উঠল। প্রকাশ্যে মতবিরোধ দেখা গেল প্রাক্তন ও বর্তমানে রাজ্য সভাপতির মধ্যে। অর্থাৎ বিজেপিতে ফের দেখা দেখা দিলীপ ঘোষ বনাম সুকান্ত মজুমদার। যখন কাঁধে কাঁধ মিলিয়ে শাসক তৃণমূলকে নবান্ন থেকে উৎখাতের সংকল্প নিয়ে আন্দোলন চলছে, তখন এই ধরনের মতানৈক্য দলের রণনীতিতে আঘাত দেওয়ার পক্ষে যথেষ্ট।

বিজেপির ত্রি-শক্তির বাকি দুই শক্তি তখন রাজপথে
শুভেন্দু অধিকারী ময়দানে নামার আগেও লালকার্ড দেখে মাঠের বাইরে। কার্যত লালবাজারে বসে তাঁকে বিজেপির নবান্ন অভিযান দেখতে হয়েছে। নবান্ন অভিযানে তখন বিজেপির ত্রি-শক্তির বাকি দুই শক্তি রাজপথে নেমেছেন। একদিকে বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, অন্যদিকে প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় সহ সভাপতির দিলীপ ঘোষ।

সুকান্ত তখনও পথে, নবান্ন অভিযান শেষ দিলীপের
শুভেন্দু অধিকারীকে নবান্ন অভিযানে নাম পেয়েও যখন বিজেপি পিছু হটার পাত্র নয়, দিকে দিকে বিজেপি কর্মীরা পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে শামিল হয়েছেন, বুক চিতিয়ে লড়াই করছেন, তখনই প্রকাশ্যে এল মতবিরোধ। হাওড়া ময়দান থেকে মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সঙ্গে অগ্নিমিত্রা পাল। পুলিশের বাধা পেয়ে তিনি বসে পড়লেন ধর্নায়। তখন অপর এক মিছিল নিয়ে এগোচ্ছিলেন দিলীপ ঘোষ। তিনি বাধা পেয়ে সেখানেই কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে শুরু করেন। তিনি ঘোষণা করে দেন, আমাদের উদ্দেশ্য সফল হয়েছে, নবান্ন অভিযান শেষ।

দিলীপ ঘোষের ঘোষণায় বিভ্রান্তি নবান্ন অভিযানে
দিলীপ ঘোষের এই ঘোষণায় বিভ্রান্ত ছড়ায়। কারণ তখনও বিজেপির মিছিল নিয়ে ধর্নায় বসে রয়েছেন বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল। লালবাজার আটক শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায় ও রাহুল সিনহাকে মুক্ত থেকে শুরু হয়েছে চতুর্থ মিছিল, তখনই এক প্রান্ত থেকে ঘোষণা হল নবান্ন অভিযান শেষ।

আলাদা মিছিল আলাদা আন্দোলন, সামলালেন সুকান্ত
এরপর সুকান্ত মজুমদার বলেন, আলাদা আলাদা মিছিল, আলাদা আলাদা আন্দোলন। দিলীপ ঘোষ নিজের মিছিল শেষ ঘোষণা করতেই পারেন। কিন্তু আমার মিছিল এখনও শেষ হয়নি। নবান্ন অভিযান তখনই চলছে বলে জানান সুকান্ত। তিনি বলেন, পুলিশ যতক্ষণ না আমাকে গ্রেফতার করে ততক্ষণ রাস্তাতেই বসে থাকব। আমাদের অভিযান চলবে। প্রায় আধ ঘণ্টা পরে সুকান্তকে আটক করে পুলিশ।

এটা একটা কৌশল, মনে করছে বিজেপির একাংশ
এ প্রসঙ্গে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এটা নেতৃত্বের মতবিরোধী। বিজেপি নবান্ন অভিযানেও দলের অন্দরের কোন্দন চাপা দিয়ে রাখতে পারল না। যদিও বিজেপির একাংশ মনে করছে এটা একটা কৌশল। এইভাবে প্রশাসনকে বিভ্রান্ত করেই নবান্ন অভিযান এগিয়ে নিয়ে যাওয়ার কৌশল নেওয়া হয়েছিল। সেই কারণেই দিলীপ ঘোষের ঘোষণার পরও বিভিন্ন জায়গায় বিক্ষোভ, খণ্ডযুদ্ধ, অগ্নিগর্ভ পরিস্থিতি হয়েছিল।












Click it and Unblock the Notifications