ভাগবতের এক প্রশ্নেই কুপোকাত দিলীপরা! বিকল্প পন্থা অজানাই তৃণমূলের মোকাবিলায়

আরএসএস প্রধান মোহন ভাগবতের এক প্রশ্নে কুপোকাত বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-সুব্রত চট্টোপাধ্যায়রা।

আরএসএস প্রধান মোহন ভাগবতের এক প্রশ্নে কুপোকাত বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-সুব্রত চট্টোপাধ্যায়রা। ভাগবতের সাফ কথা, তৃণমূল বিরোধিতার হাওয়ার ভর করে লোকসভায় সাফল্য পেয়েছেন। এই হাওয়ায় ভর করে বিধানসভায় সাফল্য নিশ্চিত করতে পারবেন? কঠিন প্রশ্ন শুনে থমকে গেলেন বিজেপির রাজ্য নেতারা।

তৃণমূলের বিরোধিতায় কী পরিকল্পনা

তৃণমূলের বিরোধিতায় কী পরিকল্পনা

সোমবার মোহন ভাগবত রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করে। সংগঠনের খুঁটিনাটি জানতে চান। তখনই তিনি বলেন, তৃণমূলের বিরোধিতায় কী পরিকল্পনা রয়েছে তাঁদের। শুধু তৃণমূল বিরোধী ভোট নিয়ে কি আগামী দিনে সাফল্য আনা সম্ভব, আর কী কী পরিকল্পনা রয়েছে, তা নিয়ে রিপোর্ট তৈরি করতে বলেন ভাগবত।

কঠিন অঙ্ক কষতে দিলেন মোহন ভাগবত

কঠিন অঙ্ক কষতে দিলেন মোহন ভাগবত

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সাংগঠনিক সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় আরএসএস প্রধানের সঙ্গে বৈঠকের মধ্যেই বেশ অপ্রস্তুতে পড়ে যান। তিনদিনের কলকাতা সফরের শেষদিনে রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে দেখা করে যে এমন কঠিন একটা অঙ্ক কষতে দিয়ে দেবেন মোহন ভাগবত, ঘূণাক্ষরেও কল্পনা করতে পারেননি তাঁরা।

বিকল্প নীতি প্রস্তুত করতে নির্দেশ

বিকল্প নীতি প্রস্তুত করতে নির্দেশ

এদিনের আরএসএস প্রধানের সঙ্গে বৈঠকে দিলীপ ঘোষ, সুব্রত চট্টোপাধ্যায় ছাড়াও ছিলেন আরএসএস নেতা ভাইয়াজি যোশী ও রন্তিদেব সেনগুপ্ত। ভাগবত এই বৈঠকে তৃণমূলের বিকল্প নীতি প্রস্তুত করতে নির্দেশ দেন। প্রথমে তিনি জানতে চান, কী নীতি তাঁরা তৈরি করেছেন। কোনও উত্তর দিতে পারেননি দিলীপ ঘোষরা। তখনই অবিলম্বে বিকল্প নীতি তৈরির কথা বলেন ভাগবত।

ভাগবতের প্রশ্ন বিজেপিকে

ভাগবতের প্রশ্ন বিজেপিকে

ভাগবতের প্রশ্ন ছিল, লোকসভায় ৪০ শতাংশ মানুষ তৃণমূলের বিরুদ্ধে বিজেপিকে ভোট দিয়েছে, আবারও যে তাঁরা ভোট দেবে, কী গ্যারান্টি রয়েছে? এই ভোট নিশ্চিত করার জন্য কী করেছে বিজেপি? এই ভোট ধরে রাখার জন্য কী কোনও নির্দিষ্ট প্ল্যান করা হয়েছে, তা কী?

রাজ্য বিজেপি কী করেছে

রাজ্য বিজেপি কী করেছে

ভাগবত আরও বলেন, লোকসভা ভোটে তৃণমূল ধাক্কা খেয়ে দিদিকে বলো কর্মসূচি নিয়েছে, ড্যামেজ কন্ট্রোলে বিকল্প একটা নীতি গ্রহণ করেছে। কিন্তু রাজ্য বিজেপি কী করেছে, কিছুই করেনি। তাই কী করতে হবে আর কী করতে হবে না জানিয়ে তিনি সাফল্য ধরে রাখার দাওয়াই দিয়ে গিয়েছেন রাজ্য বিজেপিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+