দা, কুড়ুল হাতে রাস্তায় ! পরিস্থিতির মোকাবিলা নিয়ে 'বড়' বার্তা দিলীপের
দা, কুড়ুল হাতে রাস্তায় ! পরিস্থিতির মোকাবিলা নিয়ে 'বড়' বার্তা দিলীপের
প্রাতর্ভ্রমণে বেরিয়ে দা, কুড়ুল হাতে দিলীপ ঘোষ। এমনই চিত্র বিধাননগরে। ঘূর্ণিঝড় আম্ফানের জেরে ক্ষতিগ্রস্ত দক্ষিণবঙ্গের কয়েক জেলা। ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে সল্টলেকও। দিলীপ ঘোষকে গাছে কোপ মারতে দেখা যায়। পাশাপাশি গাছ ঠেলে সরাতেও তাঁকে দেখা যায়।

কাজ চলছে কয়েকদিন ধরে
দিলীপ ঘোষ জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই এই কাজ করছেন তিনি। অন্য সবার মতো তিনি প্রাতর্ভ্রমণে বেরোন। কিন্তু গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। তিনি বলেন, সল্টলেকে সিনিয়র লোকেরা বেশি থাকেন। তাই তাঁদের পক্ষে গাছ কেটে সরানো সম্ভব নয়।

দিলীপের ডাকে কর্মীরা রাস্তায়
তিনি বলেন, দুএকজনের কাজ নয়। তাই দলের কর্মীদেরও তিনি ডেকেছেন। সঙ্গে করে দা, কুড়ুল এসেছেন। এইভাবে যতটা পারবেন রাস্তা পরিষ্কার করবেন।

পৌরনিগমের কোনও পরিকল্পনা নেই, অভিযোগ দিলীপের
বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ পৌর নিগমের কোনও পরিকল্পনা তিনি দেখতে পাচ্ছেন না। তিনি বলেন, তাঁরা জল, বিদ্যুতের ব্যবস্থা ঠিক করতে পারছে না। তবে তাঁরা সহযোগিতা করতেই এসেছেন বলে জানিয়েছেন।

সরকারে ওপর ভরসা করলে হবে
দিলীপ ঘোষ বলেন, সরকারের ওপর ভরসা করে বসে থাকলে হবে না। সরকারের পক্ষে এত বড় পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব নয়। তাঁর মতে সাধারণ মানুষ যদি রাস্তায় নেমে কাজ করে, তাতে কাজটা আরও সহজ হবে। বাকি কাজটা সরকার করুক। বলেছেন দিলীপ ঘোষ।












Click it and Unblock the Notifications