নিরাপত্তা কমছে মুকুলের, বাড়ছে দিলীপ, ভারতীর, সিদ্ধান্ত কেন্দ্রের

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও প্রাক্তন আইপিএস ভারতী ঘোষের নিরাপত্তা বাড়াছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও প্রাক্তন আইপিএস ভারতী ঘোষের নিরাপত্তা বাড়াছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ওয়াই প্লাস ক্যাটেগরি নিরাপত্তা থেকে বেড়ে হল এবার থেকে জেড ক্যাটেগরির নিরাপত্তা পাবেন দিলীপ ঘোষ। অন্যদিকে এতদিন ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা পেতেন ভারতী ঘোষ। এবার থেকে সেটা বেড়ে হচ্ছে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা।

নিরাপত্তা কমছে মুকুলের, বাড়ছে দিলীপ, ভারতীর, সিদ্ধান্ত কেন্দ্রের

এছাড়াও এবার থেকে দিলীপ ঘোষের কনভয়ে থাকছে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটপে বিশেষ এসকর্ট গাড়িও। যেটি এবার থেকে তার কনভয়ে এই গাড়ি ব্যবহার করা হবে। এর আগে দিলীপ ঘোষের নিরাপত্তায় ছিল ২৪ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। সেটা বেড়েও এবার হচ্ছে ৩২ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।

ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে বিশেষ টিম এসে একটি সমীক্ষাও করে গিয়েছেন দিলীপ ঘোষ ও ভারতী ঘোষের বাড়ি। এই সপ্তাহের মধ্যেই এই অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর।

অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এবার নিরাপত্তা কমছে বিজেপির নির্বাচন কমিটির আহ্বায়ক মুকুল রায়, বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা সহ বেশ কিছু বিজেপি সাংসদদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+