বিপর্যয়ের সময় অভিষেক কি লন্ডনে ছিলেন! প্রধানমন্ত্রীর রেশন লুট করেছে, যুব তৃণমূলকে নিশানা দিলীপের

তৃণমূলের যুব নেতাদের সরাসরি আক্রমণ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। লকডাউনে রেশনের চাল চুরি থেকে আম্ফানের ত্রাণ, এই যুবনেতারাই জড়িত বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ।

তৃণমূলের যুব নেতাদের সরাসরি আক্রমণ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। লকডাউনে রেশনের চাল চুরি থেকে আম্ফানের ত্রাণ, এই যুবনেতারাই জড়িত বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। শনিবার তিনি দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন পশ্চিম মেদিনীপুরে।

যুব তৃণমূল নেতাদের আক্রমণ

যুব তৃণমূল নেতাদের আক্রমণ

দিলীপ ঘোষ একাধিক ইস্যুতে যুব তৃণমূলকে আক্রমণ করেন। তিনি বলেন, বিপর্যয়ের সময় কাউকে রাস্তায় দেখা যায়নি। এই চারমাস তারা রেশন লুট করেছে। আম্ফানের টাকা তারা লুট করেছে। প্রধানমন্ত্রীর রেশনও লুট করেছে তারা।

অভিষেককে কটাক্ষ

অভিষেককে কটাক্ষ

ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, এই সময় তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দেখা যায়নি। তিনি কোথায় ছিলেন, লন্ডনে।সেই সময় তাঁকে খুঁজে পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

কোভিড পরিস্থিতি হাতের বাইরে

কোভিড পরিস্থিতি হাতের বাইরে

রাজ্যের কোভিড পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ। অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, করোনা কলকাতা ছাড়িয়ে জেলা ও গ্রামে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি সরকারের হাতের বাইরে চলে গিয়েছে।

সমাজ বিরোধীরা দখল করেছে তৃণমূল

সমাজ বিরোধীরা দখল করেছে তৃণমূল

দিন কয়েক আগে দিলীপ ঘোষের মন্তব্য ছিল,দস্যুরা তৃণমূলকে দখল করে নিয়েছে। নিজেরা মারামারি করে মরছে। সঙ্গে সাধারণ মানুষ এবং বিরোধীদেরও খুন করছে বলে অভিযোগ করেছেন তিনি। দলের ওপর মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও নিয়ন্ত্রণ নেই বলেও মন্তব্য করেন দিলীপ ঘোষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+