বিশ্বভারতীর জমি দখলের চেষ্টা চালাচ্ছে তৃণমূল, অভিযোগ দিলীপ ঘোষের

বিশ্বভারতীর জমি দখলের চেষ্টা চালাচ্ছে তৃণমূল, অভিযোগ দিলীপ ঘোষের

বিশ্বভারতীর জমি দখলের চেষ্টা চালাচ্ছে তৃণমূল। বুধবার হাওড়া স্টেশানে এমন অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, 'এর আগেও বিশ্বভারতীর বহু জমি দখল হয়েছে। রাজ্যের শাসক দলের মদতেইে তা হয়েছে। আর যাতে জমি দখল না হয় তার জন্য কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ প্রয়োজন।

বিশ্বভারতীর জমি দখলের চেষ্টা চালাচ্ছে তৃণমূল, অভিযোগ দিলীপ ঘোষের

প্রসঙ্গত, মঙ্গলবার বিশ্বভারতীর জমিতে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বাঁধে। সেই প্রসঙ্গে এদিন বিজেপির রাজ্য সভাপতি বলেন, বিক্ষোভে সবাই তৃণমূলের ছিল। তারপরই বিশ্বভারতির সম্পত্তি রক্ষায় উপচার্যর পাচিল দেওয়াকে সমর্থন করেন দিলীপ ঘোষ।

তিনি সাংবাদিকদের জানান উপচার্য সঠিক কাজ করেছেন। নিজের সম্পত্তি রক্ষার অধিকার উপচার্যর রয়েছেছে। বরং বিশ্বভারতীর গেটে যারা ভাংচুর করেছে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়নি পুলিশ। পুলিশ পুরোটাই দাঁড়িয়ে দেখেছে। দলদাস পুলিশের থেকে অবশ্য মানুষ এর থেকে বেশি কিছু আশা করে না বলে জানান দিলীপ ঘোষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+