দিলীপের মুখে এখন মমতার অভিযোগ, তুললেন মুকুলের নাম! জবাব দিলেন পার্থ

দিলীপের মুখে এখন মমতার অভিযোগ, তুললেন মুকুলের নাম! জবাব দিলেন পার্থ

রাজ্য সরকার ও রাজ্যের শাসকদল বিভিন্ন এজেন্সি দিয়ে ফোন করে বিজেপি নেতা কর্মীদের ভয় দেখিয়ে তৃণমূলে যোগ দিতে বাধ্য করছে। এমনটাই অভিযোগ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

এজেন্সি দিয়ে বিরোধীদের ভয় দেখানোর অভিযোগ ছিল মমতার

এজেন্সি দিয়ে বিরোধীদের ভয় দেখানোর অভিযোগ ছিল মমতার

একটা সময়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, এজেন্সি লাগিয়ে বিরোধীদের ভয় দেখানো হচ্ছে। ২০১৪ সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই তা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন তিনি।

 এজেন্সির লাগানোর অভিযোগ দিলীপের

এজেন্সির লাগানোর অভিযোগ দিলীপের

এবার পশ্চিমবঙ্গের শাসক তৃণমূলের বিরুদ্ধে এজেন্সি লাগিয়ে ভয় দেখানোর অভিযোগ তুললে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ বিভিন্ন এজেন্সি থেকে ফোন করে বিজেপির নেতা কর্মীদের ভয় দেখানো হচ্ছে। যাঁরা রাজি হচ্ছেন না, তাঁদের বদনমের ভয় দেখিয়ে তৃণমূলের মিছিলে হাঁটানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। তাঁর আরও অভিযোগ মুকুল রায়ের মতো নেতাদেরও ছাড়া হচ্ছে না।

 অভিযোগ ভিত্তিহীন, দাবি পার্থর

অভিযোগ ভিত্তিহীন, দাবি পার্থর

যদিও দিলীপ ঘোষের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, বিজেপির কালচারই হল এজেন্সির ভয় আর লোভ দেখিয়ে সংগঠন করা। সেই কারণে অন্য কিছু ভাবতে পারছেন না তাঁরা।

তৃণমূলের সাফাই

তৃণমূলের সাফাই

পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন, যাঁরা বিজেপিতে গিয়েছিলেন, তাঁরা চূড়ান্ত হতাশা আর অনিশ্চয়তা ছেড়ে তৃণমূলে ফিরছেন। এছাড়াও শিক্ষা, সংস্কৃতি এবং চিকিৎসা জগতের বহু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের প্রতি আকৃষ্ট হয়ে তৃণমূলের সঙ্গে যুক্ত হচ্ছেন বলে দাবি করেছেন পার্থ চট্টোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+